ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
স্লিম মানে দুর্বল এই ধারণা ভাঙতে অপো নিয়ে আসছে ‘এ৫এক্স’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 11 May, 2025, 8:01 PM

স্লিম মানে দুর্বল এই ধারণা ভাঙতে অপো নিয়ে আসছে ‘এ৫এক্স’

স্লিম মানে দুর্বল এই ধারণা ভাঙতে অপো নিয়ে আসছে ‘এ৫এক্স’

পাতলা ফোন মানেই, দুর্বল পারফরম্যান্স। অধিকাংশ ক্রেতাদের মনে এই ধারণার জন্মেছে। আর এর পক্ষে মত দেন অনেকেই। একই ভাবনার প্রতিফলন দেখা যায় বিভিন্ন মোবাইল মার্কেটেও। তবে স্মার্টফোন ব্র্যান্ড অপো’র ‘এ৫এক্স’ বাজারে আসছে প্রথাগত এসব ধারণা ভেঙ দিতে।

বাংলাদেশে শিগগিরই উন্মোচিত হতে যাওয়া  এ৫এক্স অপো ব্র্যান্ডের এ-সিরিজ লাইন আপের অভিনব এক ডিভাইস, যা কি না স্মার্টফোন বিষয়ে তথাকথিত ধারণাই পাল্টে দেবে। এটি মাত্র ৭.৯৯মিলিমিটার পাতলা। স্লিক ডিজাইনের জন্য ডিভাইসের পারফরম্যান্স সেক্রিফাইস করতে হয়, এ মোবাইলটি এমন ধারণার সম্পূর্ণ বিপরীত।

সাধারণত স্লিম ডিভাইসের স্মার্টফোনে গড়পড়তা মানের ব্যাটারি পারফরম্যান্স থাকলেও অপো এই প্রেক্ষাপটে পরিবর্তন আনতে চাইছে। অপোর এ৫এক্স এ রয়েছে ৬০০০এমএএইচ এর বৃহৎ সক্ষমতার ব্যাটারি। স্ট্রিমিং, শিক্ষা উপকরণ, কাজ অথবা যোগাযোগের জন্য মর্ডান ইউজারদের যা কি না কাঙ্খিত চাওয়া।

এই স্মার্টফোনের দৃষ্টিনন্দন নকশা সহজেই যে কারো মন কাড়বে যা কি না দুইটি কালার ভ্যারিয়েন্টে পাওয়া যাবে। একটি হচ্ছে- লেজার হোয়াইট এবং আরেকটি হচ্ছে মিডনাইট ব্লু।

বাংলাদেশে অনেক বছর ধরেই একটি ভাবনা প্রচলিত আছে যে, পাতলা ফোন সেরা পারফরম্যান্স দিতে পারে না। অপোর এ৫এক্স পুরনো এই মিথ ভাঙছে। এটি সাধারণ কোনো ডিভাইস নয় বরং পুরনো ভাবনাকে চ্যালেঞ্জ করার মতোই একটি স্মার্টফোন। অপো গ্রাহকদের বলতে চাইছে- আপনাদের স্টাইল কিংবা কার্যকারিতা যেকোনো একটি বেছে নেবার দরকার নেই বরং আপনারা চাইলে দুটোই একসাথে পেতে পারেন। পাতলা একটি স্মার্টফোন পাবার আকাঙ্ক্ষা আর পারফরম্যান্সের কথা ভেবে বিসর্জন দিতে হবে না।

প্রযুক্তিগত উদ্ভাবনে অপো অন্যতম বৈশ্বিক লিডার। এটি ডিজাইনে নতুনত্ব আনার পাশাপাশি মানুষের চাহিদার কথাও শুনছে। বাংলাদেশের মতো স্মার্টফোন বাজারে গ্রাহকদের বিচিত্র ধরনের চাহিদা রয়েছে। অপো এমন সব ডিভাইস গ্রাহকদের উপহার দিয়ে আসছে, যা শুধু ট্রেন্ড তৈরিই করে না বরং সেগুলোকে পুনর্নিমাণ করে।

এ৫এক্স এর মাধ্যমে অপো আবারো প্রমাণ করছে উদ্ভাবন বলতে শুধুমাত্র সার্বাধুনিক প্রযুক্তির ব্যবহারকে বুঝায় না। তা দীর্ঘসময়ের কোনো প্রথাগত ধারণাকে চ্যালেঞ্জ করাও হতে পারে। পাতলা ফোনে ব্যাটারি লাইফ কম থাকে বা দীর্ঘস্থায়ী নয় এমন ধারণার ইতি টানলো এ৫এক্স। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status