ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৫ বৈশাখ ১৪৩৩
অপারেশন ডেভিল হান্টে রাঙ্গাবালীতে দুইজন গ্রেফতার
মো.বাচ্চু, রাঙ্গাবালী
প্রকাশ: Saturday, 10 May, 2025, 6:31 PM

অপারেশন ডেভিল হান্টে রাঙ্গাবালীতে দুইজন গ্রেফতার

অপারেশন ডেভিল হান্টে রাঙ্গাবালীতে দুইজন গ্রেফতার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের অংশ হিসেবে শ্রমিক লীগ নেতাসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন, রাঙ্গাবালী সদর দক্ষিণ ইউনিয়ন শ্রমিক লীগের সহ-সভাপতি আব্দুল জব্বার রেজাজ মৃধা এবং রাঙ্গাবালী উপজেলা আওয়ামী লীগের সমর্থক মো. মুজিবুর রহমান। 

পুলিশ জানায়, শুক্রবার রাতে আব্দুল জব্বারকে পুলঘাট এলাকা থেকে এবং মুজিবুর রহমানকে খালগোড়া বাজার থেকে আটক করা হয়। রাঙ্গাবালী থানা পুলিশ জানান, তাদের  বিরুদ্ধে ২০২৪ সালের ৮ সেপ্টেম্বর দায়ের করা তিন নম্বর মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেফতার দেখানো হয়েছে।

গ্রেফতারের পর আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করে শনিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমারৎ হোসেন ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status