|
নাজিরপুরে বিস্ফোরক আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার
জালিস মাহমুদ, পিরোজপুর
|
![]() নাজিরপুরে বিস্ফোরক আইনের মামলায় যুবলীগ নেতা গ্রেফতার শুক্রবার (০৯ মে) গভীর রাতে উপজেলার কলারদোয়ানিয়া ইউনিয়নের নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মামুন হাওলাদার উপজেলার কলারদোয়ানিয়া গ্রামের মো. আব্দুর রহমান হাওলাদারের ছেলে। তিনি কলারদোয়ানিয়া ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহামুদ আল ফরিদ ভূইয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামি মামুন হাওলাদারের বিরুদ্ধে নাজিরপুর থানায় বিস্ফোরক আইনে মামলা রয়েছে। দায়ের হওয়া সেই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১০ মে) পিরোজপুর জেলা বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
ফুলবাড়ীয়ায় কৃষি প্রণোদনা বিতরণে অনিয়মের অভিযোগ, উপকারভোগীর তালিকা নিয়েও প্রশ্ন
