|
ঝিনাইগাতীতে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার
রাকিবুল হাসান খোকন, শেরপুর
|
![]() ঝিনাইগাতীতে ১৩৮৬ বোতল ভারতীয় মদ উদ্ধার পুলিশ সুত্রে জানা যায়, সন্ধ্যাকুড়া ভারত সীমান্ত ঘেষে অবস্থিত ছালমা রাবার বাগান হয়ে বিপুল পরিমাণ ভারতীয় মদ পাঁচারের গোপন সংবাদের ভিত্তিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল আমিনের নেতৃত্বে পুলিশের একটি অভিযানিকদল শনিবার ভোর ৫টার দিকে অভিযান পরিচালনা করে। ওইসময় পুলিশের উপস্তিতি বুঝতে পেরে ভারত থেকে আমদানিকৃত মাদক ফেলে রেখে চোরাকারবারিরা সটকে পরে। পরে পুলিশ মাদককারবারিদের ফেলে রাখা ১৩৮৬ বোতল ভারতীয় বিভিন্ন ব্যান্ডের মদ উদ্ধার করে থানা পুলিশ। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজার মূল্য প্রায় ৪০ লাখ টাকা। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো, আল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। মাদক প্রাচার রোধে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
