|
মাধবপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ
আনিসুর রহমান, মাধবপুর
|
![]() মাধবপুরে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরষ্কার বিতরণ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এস এম জাকিরুল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম। বক্তব্য রাখেন মাধবপুর পৌর বিএনপির সভাপতি মো: গোলাপ খান, সেক্রেটারি আলাউদ্দিন আল রনি, জামায়াত ইসলামি মাধবপুর উপজেলা শাখার সেক্রেটারি মো: নবির হোসেন, সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল আজিজ, সহকারী শিক্ষা অফিসার কবির হোসেন,মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী,মাধবপুর প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক আলমগীর কবির, ছাত্র সমন্বয়ক সিরাজুল ইসলাম তানজিল, শিক্ষক রিফাত আরা বেগম, মো: সুলেমান মিয়া, মাহমুদুল হাসান রনি প্রমূখ। পরে ২০২৪ সাথে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয়ী শিক্ষক ও শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
