|
আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ
মোস্তফা আল মাসুদ,বগুড়া
|
![]() আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ শুক্রবার জুম্মার নামাজের পর সারা দেশের মত বগুড়া জেলাতে ছাত্র-জনতা সহ সকল রাজনৈতিক দল গুলো রাজপথে নেমে আসে। বগুড়া সাতমাথা থেকে শুরু করে রানার প্লাজার হয়ে ঘোড়া পট্টি দিয়ে বগুড়া জজ কোর্ট এসপি অফিস ডিসি অফিস সহ ডিসির বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করে। সময় বাড়ার সাথে সাথে রাজপথে হাজারো জনতার ঢল নেমে আসে। বগুড়া সাতমাথাতে ইসলামি দল গুলো, ছাত্র জনতা এবং সকল পেশাজীবী মানুষেরা অংশগ্রহণ করে। এ সময় রাস্তা অবরোধ করে সমাবেশ মিছিল পালন করে। মফিজ পাগলার মোড় থেকে জামাত ছাত্রশিবির রাস্তা অবরোধ করে মিছিল নিয়ে বগুড়ার জজ কোটের ঘোড়া পট্টি মোড়ে অবস্থান নেয়। এবং রাস্তা অবরোধ করে স্লোগানে স্লোগানে আন্দোলন করতে থাকে। তাদের সাথে কথা বলে জানা যায় আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত তারা রাজপথ ছেড়ে বাসায় যাবে না এবং রাস্তা অবরোধ কর্মসূচি চলমান থাকবে। বগুড়ার ডিসির বাসভবনের সামনে এনসিপি নেতাকর্মীরা অবস্থান কর্মসূচি পালন করে। রাজপথ অবরোধ করে স্লোগানের মুখরিত গরে তোলে। দাবি একটায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এবং ২৪ এর শহীদদের বিচার দ্রুত কার্যকর করতে হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
