ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৬ বৈশাখ ১৪৩৩
পানছড়িতে মামার হাতে ভাগ্নে খুন, গ্রেফতার দুই
মারুফুজ্জামান রেজা, পানছড়ি
প্রকাশ: Saturday, 10 May, 2025, 2:15 PM

পানছড়িতে মামার হাতে ভাগ্নে খুন, গ্রেফতার দুই

পানছড়িতে মামার হাতে ভাগ্নে খুন, গ্রেফতার দুই

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার সীমান্তবর্তী তক্ষিরায় পাড়ায় জমি সংক্রান্ত বিষয় নিয়ে কল্পরন্জন ত্রিপুরাকে (৫৮)  হত্যার দায়ে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৯ মে) পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিমউদদীন জানান, লাশ উদ্ধার করে পোষ্ট-মর্টেম এর জন্য সদরে পাঠানো হয়েছে। মৃতের ছেলে কিরণ জ্যোতি ত্রিপুরা বাদী হয়ে চার জনের নামে একটি মামলা করেছে। ঘটনার সাথে সম্পৃক্ত দুই জন আসামিকে আটক করা হয়েছে। আটককৃত আসামি দুজন (১) যোগি ত্রিপুরা (৩৫) পিতাঃ মৃত গোবিন্দ ত্রিপুরা (২) নামঃ ভাগ্যরতি ত্রিপুরা (৩০), পিতাঃ  পূর্ন বিকাস ত্রিপুরা সর্ব সাং- তক্ষীরায় পাড়া, থানা+পোঃ পানছড়ি জেলাঃ খাগড়াছড়ি পার্বত্য জেলা। 

উল্লেখ্য, মৃতের মামা পূর্ণবিকাশ ত্রিপুরার (৬২) সাথে জমি নিয়ে দীর্ঘদিন যাবত ঝামেলা চলছিলো। এর জের ধরে মৃতের খামার বাড়িতে কাজ করার সময় পূর্ণবিকাশ ত্রিপুরা,ভাগ্যরতি ত্রিপুরা(মেয়ে) যোগি ত্রিপুরা (জামাতা) বন্দনা ত্রিপুরা দা দিয়ে কুপিয়ে ও রড দিয়ে পিটিয়ে হত্যা করে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status