ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
কোটি ভিউ ছাড়াল ‘চাঁদ মামা’ ও ‘কন্যা’
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Thursday, 10 April, 2025, 1:16 PM

কোটি ভিউ ছাড়াল ‘চাঁদ মামা’ ও ‘কন্যা’

কোটি ভিউ ছাড়াল ‘চাঁদ মামা’ ও ‘কন্যা’

ঈদুল ফিতরে মুক্তি পেয়েছে ছয়টি ছবি। প্রতিটি ছবিতে রয়েছে একাধিক গান। তবে শ্রোতামহলে একটু বেশিই আলোড়ন তুলেছে দুটি—কামরুজ্জামান রোমানের ‘জ্বীন ৩’ ছবির ‘কন্যা’ ও মেহেদী হাসান হৃদয়ের ‘বরবাদ’-এর ‘চাঁদ মামা’। প্রকাশের পর থেকেই গান দুটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষের চর্চা চোখে পড়ার মতো।

এবার গানগুলো প্রবেশ করল কোটির ক্লাবে। ঈদের ছবির প্রথম দুই গান হিসেবে এই মাইলফলক অতিক্রম করল গান দুটি। মাত্র ১১ দিনে একটি চ্যানেল থেকেই কোটির ঘরে প্রবেশ করেছে ‘চাঁদ মামা’। ২৮ মার্চ রিয়েল এনার্জি প্রডাকশনের চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়।
 
গতকাল পর্যন্ত এর ভিউ এক কোটি এক লাখ ৬৮ হাজার। এ ছাড়া গায়ক প্রীতম হাসানের চ্যানেলে গানটির ভিউ ৬৫ লাখের বেশি। ফেসবুক রিল কিংবা টিকটক, সবখানেই গানটি নিয়ে বিস্তর চর্চা। নিজের কথা, সুর ও সংগীতে ‘চাঁদ মামা’ গেয়েছেন প্রীতম ও দোলা রহমান। গানের দৃশ্যে আছেন শাকিব খান ও ভারতের নুসরত জাহান।
 
অন্যদিকে ‘কন্যা’ গেয়েছেন ইমরান মাহমুদুল ও দিলশাদ নাহার কণা। এটি ইউটিউবে এসেছে ১৭ মার্চ। উৎসবের আমেজে তৈরি করা এ গান প্রকাশিত হওয়ার পর রুনা লায়লাসহ শোবিজের অনেক তারকা শেয়ার করেছেন, বাহবা দিয়েছেন। সামাজিক মাধ্যমেও গানটি নিয়ে প্রচুর রিল-শর্টস-টিকটক হচ্ছে।

গতকাল পর্যন্ত ‘কন্যা’র ভিউ এক কোটি দুই লাখ ১৬ হাজার। এ গানের কথা লিখেছেন রবিউল ইসলাম জীবন। সুর ও সংগীত ইমরানের। গানের দৃশ্যে আছেন নুসরাত ফারিয়া ও আব্দুন নূর সজল।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status