ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৪ এপ্রিল ২০২৬ ১১ বৈশাখ ১৪৩৩
গাজায় আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় নিহত ৩৫
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Thursday, 10 April, 2025, 1:24 PM

গাজায় আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় নিহত ৩৫

গাজায় আবাসিক ভবনে ইসরাইলি বিমান হামলায় নিহত ৩৫

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার একটি আবাসিক ভবনে বিমান হামলা চালিয়েছে ইসরাইল। এতে নারী ও শিশুসহ কমপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও অনেকে। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা। 

প্রতিবেদনে বলা হয়েছে, গাজা শহরের শুজাইয়া পাড়ায় আবাসিক ভবনগুলোতে একাধিক ইসরাইলি হামলায় কমপক্ষে ৩৫ ফিলিস্তিনি নিহত এবং ৫৫ জন আহত হয়েছেন।  এছাড়া ধ্বংসস্তূপের নিচে ৮০ জন নিখোঁজ রয়েছেন।

দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় হামাস ও ইসরাইল।  তবে এই যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে মার্চ মাসের মাঝামাঝি থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরাইল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরাইলের বিমান হামলায় প্রায় ১৫০০ ফিলিস্তিনি নিহত এবং আরও তিন হাজার ৭০০ জন আহত হয়েছেন। ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গত সপ্তাহে গাজায় হামলা আরও বাড়ানোর প্রতিশ্রুতি দেন। 

প্রসঙ্গত,  ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরাইলি হামলায় ৫০ হাজার ৮০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নারী ও শিশু।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status