|
ভূরুঙ্গামারীতে উপজেলা শ্রমিকলীগ নেতা রনি গ্রেপ্তার
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
|
![]() ভূরুঙ্গামারীতে উপজেলা শ্রমিকলীগ নেতা রনি গ্রেপ্তার সোমবার (৭ এপ্রিল ) বিকেলে জয়মনিরহাট বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত রনি উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের আক্তারুজ্জামান শফি ডাক্তারের পুত্র। পুলিশ জানায়, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আল হেলাল মাহমুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ছাত্র জনতার উপর হামলার ঘটনায় করা মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার ( ৭ এপ্রিল) গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
