|
ঝিনাইগাতীতে গাজার শিশুদের জন্য সোচ্চার শিক্ষার্থীরা, গ্রীন সোলজারের মানবিক প্রতিবাদ
আলিফ জাহান লাবন,ঝিনাইগাতী
|
![]() ঝিনাইগাতীতে গাজার শিশুদের জন্য সোচ্চার শিক্ষার্থীরা, গ্রীন সোলজারের মানবিক প্রতিবাদ র্যালি ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা ‘স্টপ জেনোসাইড’, ‘ফ্রি ফ্রি প্যালেস্টাইন’, ‘নো ওয়ার, নো ক্রাই’ -ইত্যাদি স্লোগান ও ব্যানার নিয়ে প্রতিবাদ জানান। ব্যানারে ফুটে ওঠে গাজার শিশুদের বেদনাদায়ক চিত্র ও মানবাধিকার লঙ্ঘনের বাস্তবতা। অনুষ্ঠানে গ্রীন সোলজার পাবলিক স্কুলের পরিচালক মো: আল আমিন বলেন, “ইসরায়েলের আগ্রাসনে গাজায় শিশু, নারী, বৃদ্ধ-কেউ রেহাই পাচ্ছে না। অথচ বিশ্ব মানবাধিকার সংস্থাগুলো এখন নীরব। জাতিসংঘ, ওআইসি ও মুসলিম বিশ্বের রাষ্ট্রপ্রধানদের আমরা জবাবদিহি চাই।” তিনি আরও বলেন, “আমরা চাই গাজায় এই বর্বরতা বন্ধ হোক, শিশুদের নিরাপত্তা নিশ্চিত হোক এবং ফিলিস্তিনিদের স্বাধীনতা স্বীকৃতি পাক। বিশ্ব নেতাদের এখনই কার্যকর পদক্ষেপ নিতে হবে।” প্রধান শিক্ষক আবুল কাসেম বলেন, “ইউক্রেনে হামলার সময় বিশ্ব যতটা সোচ্চার ছিল, গাজার ক্ষেত্রেও একই মানবতা দেখানো উচিত। শান্তিচুক্তি লঙ্ঘন করে ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে, তা মানবতার বিরুদ্ধে স্পষ্ট অপরাধ।” এই কর্মসূচির মাধ্যমে গ্রীন সোলজার পাবলিক স্কুল গাজায় নিরীহ মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক চেতনার প্রকাশ ঘটিয়েছে। দিনব্যাপী কর্মসূচির প্রথম দিন শেষে র্যালিটি ঝিনাইগাতী বাজারের গুরুত্বপূর্ণ স্থানে পদক্ষিণ করে বিদ্যালয়ে ফিরে আসে এবং প্রধান শিক্ষক সমাপ্তি ঘোষণা করেন। |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
