ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১৭ জুলাই ২০২৬ ২ শ্রাবণ ১৪৩৩
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Monday, 10 March, 2025, 5:16 PM

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আন্তর্জাতিক নারী দিবস পালিত

‘অধিকার, সমতা, ক্ষমতায়ন নারী ও কন্যার উন্নয়ন’এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে ৮ মার্চ ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে  (ডিআইইউ) "আন্তর্জাতিক নারী দিবস ২০২৫"উদযাপিত হয়েছে। ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স বিভাগের পরিচালক মিসেস অনুভব রহমানের সঞ্চালনায়, পরিবর্তনের চালিকাশক্তি এবং অগ্রগতিতে অনুপ্রেরণা যোগানো নারীদের শক্তি, স্থিতিস্থাপকতা এবং সাফল্য নিয়ে প্যানেল আলোচনায় বিশিষ্ট নারী নেত্রীরা তাদের অনুপ্রেরণামূলক জীবনযাত্রার কথা তুলে ধরেন। 

প্যানেল আলোচনায় অংশগ্রহণ করেন সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর আন্তর্জাতিক বিভাগের প্রধান মিসেস শামীম আরা খানম, ওরিয়ন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মিসেস জারিন করিম, হারনেট টিভির সিইও মিসেস আলিশা প্রধা, জনপ্রিয় মেকআপ শিল্পী মিসেস রাজিয়া সুলতানা এবং ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. লিজা শারমিন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. এম. লুৎফর রহমান, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. সৈয়দ আকতার হোসেন এবং ব্যবসা ও উদ্যোক্তা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মাসুম ইকবাল। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অনুষদ সদস্য এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status