|
নারী সমন্বয়কের চাঁদাবাজি মামলায় ৪ দিনের রিমান্ড
মোহাম্মদ সিরাজ আল মাসুদ টাঙ্গাইল
|
![]() নারী সমন্বয়কের চাঁদাবাজি মামলায় ৪ দিনের রিমান্ড আল মুকাদ্দাস ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান। রবিবার (৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে শহরের আকুরটাকুর হাউজিং এলাকায় নিজবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। শনিবার (৮ মার্চ) সকালে মারইয়াম মুকাদ্দাস মিষ্টি টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জোয়াহেরম্নল ইসলামের বাড়ির তালা ভেঙে ১৭ জন মানসিক ভারসাম্যহীন নারী-পুরম্নষ নিয়ে সেখানে প্রবেশ করেন এবং দখল করেন। এ ঘটনা জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ ঘটনায় সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রম্নহুল আমিন শরিফের নেতৃত্বে ১৭ জন ছিন্নমূল মানুষকে উদ্ধার করে দখল হওয়া বাড়িটি খালি করা হয়। এ ঘটনায় মিষ্টিকে আটক করে এসিল্যান্ডের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। পরে রাত ২টার দিকে মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেওয়া হয়। ওই বাড়ি থেকে উদ্ধার করা ১৭ জন মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে শনিবার ও রাতেই সমাজসেবা বিভাগের মাধ্যমে ময়মনসিংহ ও গাজীপুরের আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়। মুচলেকায় তিনি স্বীকার করেন, “আইনসিদ্ধ অধিকার ছাড়া অন্যের ব্যক্তিগত সম্পত্তিতে প্রবেশ করে অপরাধ করেছেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে তার পোস্টের কারণে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও উলেস্নখ করেন।”৯ মার্চ টাঙ্গাইল-৮ বাসাইল সখিপুর আসনের সাবেক সংসদ সদস্য জোয়াহেরম্নল ইসলামের স্ত্রী রওশন আরা খান বাদী হয়ে টাঙ্গাইল সদর থানায় একটি মামলা করেন। এতে মিষ্টিকে আসামি করা হয়েছে। এ ছাড়া সহযোগী হিসেবে অজ্ঞাত আরো ৮/৯ জনকে আসামি করা হয়। টাঙ্গাইল সদর থানা মামলা নং ১৫। মামলার এজাহারে বলা হয়, গত শনিবার (৮ মার্চ) বেলা ১১টার দিকে টাঙ্গাইল শহরের আকুরটাকুরপাড়া ছোট কালীবাড়ি সড়কে জোয়াহেরম্নল ইসলামের পাঁচতলা ভবনের কেঁচিগেটের ছয়টি তালা ভেঙে মারইয়াম মুকাদ্দাস মিষ্টি অজ্ঞাতনামা আরো ৮/৯ জনকে সঙ্গে নিয়ে ভবনে ঢোকেন। তারা ৫ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার চুরি করে নিয়ে যান। এ ছাড়া আসবাবপত্র ভাঙচুর করে আনুমানিক ৫০ লাখ টাকার ক্ষতিসাধন করেন। পূর্ব পরিকল্পিতভাবে তারা ১৭ জন মানসিক ভারসাম্যহীন ছিন্নমূল মানুষকে ভবনের কক্ষে প্রবেশ করিয়ে বাইরে থেকে তালাবদ্ধ করে রাখেন। খবর পেয়ে ওইদিন দুপুর সাড়ে ১২টার দিকে বাদী (রওশন আরা খান) বাসায় গিয়ে এ বিষয়ে জানতে চাইলে মিষ্টি রেগে যান। তিনি রওশন আরাকে বলেন, ‘এ বাড়িতে বসবাস করতে হলে ১০ কোটি টাকা চাঁদা দিতে হবে। অন্যথায় আগামী সাত দিনের মধ্যে বাড়িটি পুড়িয়ে দেওয়া হওয়া হবে।’ এ বিষয়ে টাঙ্গাইল সদর উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মো: রম্নহুল আমিন শরিফ বলেন, শাšিত্ম রক্ষার্থে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফৌজদারি কার্যবিধি, ১৮৯৮ এর সংশিস্নষ্ট ধারায় প্রাপ্ত এখতিয়ার বলে মুচলেকা নিতে পারেন। এই এখতিয়ার বলেই মুচলেকা গ্রহণ করা হয়েছে। এখতিয়ার সম্পন্ন কর্তৃপক্ষ সমীচীন মনে করলে অপরাধের তদšত্ম করতে বা আইনি ব্যবস্থা নিতে মুচলেকা কোন বাধা সৃষ্টি করে না। টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট জোয়াহেরম্নল ইসলামের বাড়ি দখল করে ‘মানসিক ভারসাম্যহীনদের আশ্রম’ বানানোর ঘটনার রবিবার (৯ মার্চ) দিবাগত রাত ১২টার দিকে শহরের আকুরটাকুর হাউজিং এলাকায় নিজবাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহম্মেদ বলেন, লিখিত অভিযোগের প্রেড়্গেিত মামলা গ্রহন করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে আজ সোমবার আদালতে পাঠানো হলে বিজ্ঞ আদালত চারদিনের রমিান্ড মঞ্জুর করেন। মামলার অজ্ঞাতনামা আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। টাঙ্গাইলের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতা জানিয়েছেন, মিষ্টির কর্মকান্ডের সঙ্গে তাদের কোনো সম্পৃক্ততা নেই। তারা চাঁদাবাজি ও অবৈধ দখলের ঘটনায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
