|
সোনারগাঁয়ে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ,স্বামীর আত্মসমর্পন
মোঃ নুর নবী জনি ,নারায়ণগঞ্জের
|
![]() সোনারগাঁয়ে শ্বাসরোধে গৃহবধূকে হত্যার অভিযোগ,স্বামীর আত্মসমর্পন গত মঙ্গলবার শশুর বাড়ি জামপুর ইউনিয়নের পেচাইন এলাকা থেকে বাঁধন আক্তার (১৮) নামের ওই গৃহবধুকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। নিহতের পরিবারের দাবি, স্বামী রাকিব বাঁধন আক্তারকে গলা চেপে শ্বাসরোধে হত্যা করে, তবে ঘটনার পর থেকে পলাতক রয়েছে। তবে এ ঘটনায় স্বামী রাকিব হোসেন ঘটনার দিন থানায় গিয়ে আত্মসর্ম্পন করে। পরদিন বুধবার তাকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়। এ ঘটনায় সোনারগাঁ থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নিহত গৃহবধু রাউতগাঁও গ্রামের মো. বাদল মিয়ার মেয়ে। ছয় মাস আগে পার্শ্ববর্তী পেচাইন গ্রামের মো. রাকিব (৩০) এর সঙ্গে প্রেমের সম্পর্কের জেরে তাদের বিয়ে হয়। তিনি চার মাসের অন্তঃসত্তা ছিলেন বলে জানিয়েছেন তার পরিবার। নিহতের বাবা বাদল মিয়া জানান, তার মেয়ের শশুর বাড়ি পেচাইন গ্রাম থেকে ফোনের মাধ্যমে জানতে পারেন তার মেয়ে বাঁধন অসুস্থ। পরে তারা শ্বশুরবাড়িতে গিয়ে বাঁধনের ননদ ও তার স্বামী ছাড়া কাউকে পাননি। তাকে দ্রুত স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। ঢামেকে চার দিন চিকিৎসাধীন থেকে রোববার বিকেলে তার মৃত্যু হয়। তার দাবি পারিবারিক কলহের জের ধরে তার মেয়েকে গলা চেপে শ্বাসরোধে হত্যা করেছে নিহতের স্বামী। তার মেয়ের মৃত্যুর বিচার দাবি করেন তিনি। এবিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারী বলেন, গৃহবধুকে গলা চেপে আহত করার পর স্বামী থানায় এসে নিজেই ধরা দিয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
