ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
তাহসান এর বিয়ের ছবি ভাইরাল
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 January, 2025, 12:05 PM

তাহসান এর বিয়ের ছবি ভাইরাল

তাহসান এর বিয়ের ছবি ভাইরাল

নেটদুনিয়ায় ছড়িয়ে পড়েছে গায়ক-অভিনেতা তাহসান খান ও রোজা আহমেদের বিশেষ মুহূর্তের কিছু ছবি ভাইরাল। তার এই ছবি দেখে ভক্তদের আগ্রহের শেষ নেই। তবে এটি নিয়ে মুখ খুললেন তাহসান।

গণমাধ্যমকে তিনি বলেছেন, সংবাদমাধ্যমে তাহসান বলেন, অন্তর্জালে ভাইরাল ছবিগুলো একটি ঘরোয়া আয়োজনে তোলা। এখনও বিয়ে হয়নি। বিয়ের কোনো আনুষ্ঠানিকতাও হয়নি।

বিয়ে প্রসঙ্গে বিস্তারিত তথ্য আজ শনিবার (৪ জানুয়ারি) সন্ধ্যায় জানাবেন বলে জানিয়েছেন তাহসান।

এদিকে শনিবার (৪ জানুয়ারি) ভোর থেকে হঠাৎই নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ে তাহসানের কিছু ব্যক্তিগত ছবি। ওই ছবি দেখেই নেটিজেনরা অবাক বনে যান তাহসানের বিয়ের খবরে। জানা যায়, পাত্রীর নাম রোজা আহমেদ। তিনি জনপ্রিয় মেকওভার আর্টিস্ট। একজন সফল উদ্যোক্তাও। নিউইয়র্ক ইউনিভার্সিটিতে কসমেটোলজিতে পড়াশোনার পর বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রে প্রায় ১০ বছর ধরে রোজা কাজ করছেন ব্রাইডাল মেকআপ আর্টিস্ট হিসেবে।

এছাড়া পড়াশোনা শেষ করার পর রোজা কসমেটোলজি লাইসেন্স গ্রহণ করে নিউ ইয়র্কের কুইন্সে ব্রাইডাল মেকওভার প্রতিষ্ঠাতা করেন। মেকওভার এডুকেটর হিসেবে কয়েক হাজার নারীকে প্রশিক্ষণও দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, ২০০৬ সালে অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে ভালোবেসে বিয়ে করেন তাহসান। ২০১৩ সালে তাদের সংসারে জন্ম নেয় কন্যা সন্তান আইরা তাহরিম খান। ২০১৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status