ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নাঈমুল ইসলাম ও পরিবারের অ্যাকাউন্টে জমা ৩৮৬ কোটি টাকা, তুলেছেন ৩৭৯ কোটি
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 4 January, 2025, 12:00 PM

নাঈমুল ইসলাম ও পরিবারের অ্যাকাউন্টে জমা ৩৮৬ কোটি টাকা, তুলেছেন ৩৭৯ কোটি

নাঈমুল ইসলাম ও পরিবারের অ্যাকাউন্টে জমা ৩৮৬ কোটি টাকা, তুলেছেন ৩৭৯ কোটি

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সর্বশেষ প্রেস সচিব সাংবাদিক নাঈমুল ইসলাম খান ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাব ১৬৩টি। এসব হিসাবে জমা হয়েছে মোট ৩৮৬ কোটি টাকা। এর মধ্যে ৩৭৯ কোটি ৫২ লাখ টাকা উত্তোলনের পর এখন স্থিতি আছে মাত্র ৬ কোটি ২৭ লাখ টাকা। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

জানা গেছে, নাঈমুল ইসলাম খানের ব্যক্তিগত ব্যাংক হিসাব ৯১টি। এসব হিসাবে মোট ২৪৯ কোটি টাকা জমা হয়েছে। এর মধ্যে ২৩৮ কোটি ৩৪ লাখ টাকা তিনি উত্তোলন করেছেন। বর্তমানে তার ব্যাংক হিসাবে মাত্র ৬৪ লাখ টাকা জমা আছে। তার স্ত্রী নাসিমা খান মন্টির ১৩টি ব্যাংক হিসাবে ১৬ কোটি ৯৬ লাখ টাকা জমা হয়েছে। এর মধ্যে ১৩ কোটি টাকা উত্তোলন করা হয়েছে। জমা আছে ৩ কোটি ৯০ লাখ টাকা।

তার স্ত্রী নাসিমা খান মন্টি ১৩টি ব্যাংক হিসাব পরিচালনা করেন। এসব হিসাবে ১৬ কোটি ৯৬ লাখ টাকা জমা হয়। এর মধ্যে তিনি ১৩ কোটি টাকা উত্তোলন করেছেন।

তাদের তিন মেয়ের ব্যাংক হিসাবেও মোটা অঙ্কের অর্থ জমা হওয়ার তথ্য মিলেছে। আদিবা নাঈম খানের হিসাবে ৩৫ লাখ, লাবিবা নাঈম খানের অ্যাকাউন্টে ১ কোটি ২৫ লাখ এবং যূলিকা নাইম খানের অ্যাকাউন্টে ৬১ লাখ টাকা জমা হয়েছে। এসব অর্থের সিংহভাগই তারা উত্তোলন করে নিয়েছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status