ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
ঘাটাইলে শীতার্তদের মাঝে ইউএনও'র কম্বল বিতরণ
মীর আলেয়া পারভীন ঘাটাইল
প্রকাশ: Saturday, 4 January, 2025, 12:43 AM

ঘাটাইলে শীতার্তদের মাঝে ইউএনও'র কম্বল বিতরণ

ঘাটাইলে শীতার্তদের মাঝে ইউএনও'র কম্বল বিতরণ

সারা দিন সূর্যের দেখা না পাওয়া এবং উত্তর পশ্চিম দিক থেকে হিমেল বাতাস বইতে থাকায় শীতের প্রকোপ বৃদ্ধি পেয়েছে। শীতের প্রকোপ বাড়ার কারণে গরীব অসহায় রিক্সা চালক ঠিক মত কাজে যেতে পারছে না, ফলে তাদের কষ্টের মধ্যে দিন কাটাতে হচ্ছে। এই শীতে কিছুটা উষ্ণতা ফেরাতে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাতে শীতার্তদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। ঘাটাইল উপজেলার দেউলাবাড়ি ইউনিয়নের রতন বরিষ নূরানিয়া ও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমদের এবং রাস্তার পথচারী অসহায় শীতার্তদের মাঝে সরকারের পক্ষ থেকে শীত বস্ত্র বিতরণ করেন ঘাটাইল উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শারমিন ইসলাম। এসময় উপস্থিত ছিলেন  পরিসংখ্যান কর্মকর্তা মনিরুজ্জামান খান মনির, ঘাটাইল উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এনামুল হক সহ আরো অনেকে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status