ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্ট ক্লাব, ঢাকা’র সভাপতি ফারুকী সম্পাদক স্বপন
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 21 December, 2024, 7:17 PM
সর্বশেষ আপডেট: Saturday, 21 December, 2024, 7:23 PM

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্ট ক্লাব, ঢাকা’র সভাপতি ফারুকী সম্পাদক স্বপন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্ট ক্লাব, ঢাকা’র সভাপতি ফারুকী সম্পাদক স্বপন

রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট বাংলাদেশ, রমনায় "চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এক্স-স্টুডেন্ট ক্লাব, ঢাকা"র বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়। সভায় ২০২৫-২৬ সেশনের জন্য সর্বসম্মতিক্রমে নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়।

গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) নতুন কমিটিতে ক্লাবের সভাপতি নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রিয় মুখ, বিশিষ্ট সংগঠক, সাবেক রোটারি গভর্নর (ডিজি ২১-২২) এবং কর কমিশনার (জাতীয় রাজস্ব বোর্ড) ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী। সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন জি এম ফারুক স্বপন।

এজিএমে এক্স-স্টুডেন্ট ক্লাবের আজীবন সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাবেক চাকসু ভিপি এস এম ফজলুল হক, ডঃ মোহাম্মদ জাকারিয়া (সাবেক নির্বাচন কমিশন সচিব), ডঃ মাহবুবুর রহমান আজাদ, ডঃ শাহ মোহাম্মদ সেলিম, ওয়াদুদ ভূইয়া (সাবেক এমপি), ম. ইকবাল কবীর, ভিকারুননেছা চিনু, মো: তাজুল ইসলাম, আসলাম চৌধুরী, আমিন হিলালী, অধ্যাপক মুজাহিদ বিল্লাহ ফারুকী,ডঃ রফিকুল ইসলাম হেলালী, সালাউদ্দিন রেজা, মামুনুর রশিদ, মহিউদ্দিন বাদলসহ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরো অনেক বরেণ্য ও আলোকিত ব্যক্তিত্ব।

অনুষ্ঠানটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের জন্য এক মিলনমেলায় পরিণত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status