ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১ জুন ২০২৬ ১৮ জ্যৈষ্ঠ ১৪৩৩
পার্বত্যমন্ত্রীর পদত্যাগ মেনে নিতে না পাড়ায় বাঘাইছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Monday, 1 June, 2026, 8:20 PM

পার্বত্যমন্ত্রীর পদত্যাগ মেনে নিতে না পাড়ায় বাঘাইছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

পার্বত্যমন্ত্রীর পদত্যাগ মেনে নিতে না পাড়ায় বাঘাইছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দীপেন দেওয়ান-এর পদত্যাগের দাবির প্রতিবাদে রাঙামাটির বাঘাইছড়িতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০১ মে) বিকালে “বাঘাইছড়ি উপজেলার সর্বস্তরের জনগণ” ব্যানারে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়কে এ কর্মসূচি পালন করা হয়। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বিক্ষোভ মিছিলটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রধান সড়কে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় অংশগ্রহণকারীরা “মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ মানি না, মানবো না”সহ বিভিন্ন স্লোগান দেন। পরে তারা সড়কে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানান এবং মন্ত্রীর বিরুদ্ধে উত্থাপিত পদত্যাগের দাবির নিন্দা ও প্রতিবাদ জানান।

সমাবেশে বক্তারা বলেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে মন্ত্রী দীপেন দেওয়ানের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তার বিরুদ্ধে পদত্যাগের দাবি পার্বত্যবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন নয় বলে তারা দাবি করেন।

বক্তারা আরও বলেন, পার্বত্য চট্টগ্রামের চলমান উন্নয়ন কার্যক্রম অব্যাহত রাখতে মন্ত্রী দীপেন দেওয়ানের নেতৃত্ব প্রয়োজন। তাই তার পদত্যাগের যেকোনো দাবি প্রত্যাহারের আহ্বান জানান তারা।

উল্লেখ্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান সোমবার (১ জুন) শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্রে তিনি উল্লেখ করেন, মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর থেকেই বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছেন, যার ফলে নিয়মিত দায়িত্ব যথাযথভাবে পালনে সমস্যার সম্মুখীন হচ্ছেন। এ অবস্থায় সরকারের কার্যক্রমের গতি বজায় রাখার স্বার্থে দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে তিনি পদত্যাগের আবেদন করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status