ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
গার্ডিয়ান ও স্মার্ট স্টুডেন্টস ফাইন্যান্স'র উদ্যোগে স্কুল ব্যাগ পেলেন শিক্ষার্থীরা
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 23 May, 2026, 3:50 PM

গার্ডিয়ান ও স্মার্ট স্টুডেন্টস ফাইন্যান্স'র উদ্যোগে স্কুল ব্যাগ পেলেন শিক্ষার্থীরা

গার্ডিয়ান ও স্মার্ট স্টুডেন্টস ফাইন্যান্স'র উদ্যোগে স্কুল ব্যাগ পেলেন শিক্ষার্থীরা

নতুন স্কুলব্যাগ আর শিক্ষা উপকরণ হাতে পেয়ে আনন্দে উচ্ছ্বসিত হয়ে ওঠে চট্টগ্রামের লালখান বাজারের রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা নতুন স্কুল ব্যাগ ও শিক্ষা উপকরণ হাতে পাওয়ায় অনেক তরুণ শিক্ষার্থীর মুখে ফুটে ওঠে আনন্দ ও উৎসাহের মুহূর্ত।

আনন্দঘন এ আয়োজনের পেছনে ছিল বিশ্বের অন্যতম বৃহৎ বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাকের মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের যৌথ উদ্যোগ। ‘স্মার্ট স্টুডেন্টস’ ফাইন্যান্স প্রজেক্টের আওতায় আয়োজিত এ কর্মসূচির লক্ষ্য সুবিধাবঞ্চিত মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো। পড়াশোনার প্রয়োজনীয় সহায়তার পাশাপাশি তাদের মধ্যে আর্থিক সচেতনতা গড়ে তুলতেও কাজ করছে এ প্রোগ্রামটি।

অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। উপস্থিত ছিলেন শিক্ষক ও বিদ্যালয় কর্তৃপক্ষের সদস্যরা। শুধু শিক্ষা উপকরণ বিতরণেই সীমাবদ্ধ থাকেনি আয়োজন। ছিল প্রাণবন্ত এক আলোচনা পর্বও। সেখানে উঠে আসে মেয়েদের শিক্ষার গুরুত্ব এবং সফল ভবিষ্যৎ গড়ে তুলতে নানা সুযোগ ও সম্ভাবনার কথা।

আলোচনা পর্বে রেলওয়ে এমপ্লয়িজ গার্লস’ হাই স্কুলের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের ব্র্যাক মাইক্রোফাইন্যান্স প্রোগ্রামের আওতায় পরিচালিত কমিউনিকেটিভ ইংলিশ কোর্সের সুযোগ কাজে লাগানোর আহ্বান জানান। সভায় অনলাইনভিত্তিক শিক্ষার গুরুত্ব নিয়েও কথা হয়। একই সঙ্গে ভবিষ্যতের কথা ভেবে শিক্ষা সঞ্চয় ও শিক্ষা বীমার প্রয়োজনীয়তার বিষয়টিও আলোচনায় উঠে আসে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status