ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিক্ষকদের দক্ষতা উন্নয়নে এডুকেটরস উইদাউট বর্ডারস ইন্টারন্যাশনাল ও ড্যাফোডিলের যৌথ কর্মশালা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 23 May, 2026, 4:03 PM

শিক্ষকদের দক্ষতা উন্নয়নে এডুকেটরস উইদাউট বর্ডারস ইন্টারন্যাশনাল ও ড্যাফোডিলের যৌথ কর্মশালা

শিক্ষকদের দক্ষতা উন্নয়নে এডুকেটরস উইদাউট বর্ডারস ইন্টারন্যাশনাল ও ড্যাফোডিলের যৌথ কর্মশালা

সমসাময়িক বিশ্বে বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষাদান, গবেষণা দক্ষতা এবং একাডেমিক সক্ষমতা উন্নয়নের লক্ষ্যে 'এসেনশিয়ালস অব ইউনিভার্সিটি একাডেমিকস ইন কনটেম্পোরারি ওয়ার্ল্ড: বিল্ডিং টিচিং ক্যাপাবিলিটি অ্যান্ড ডেভেলপিং রিসার্চ স্কিলস' শীর্ষক দুই দিনব্যাপী আন্তর্জাতিক কর্মশালা ১৮ ও ১৯ মে ড্যাফোডিল প্লাজায় অনুষ্ঠিত হয়েছে। জেনেভাভিত্তিক এডুকেটরস উইদাউট বর্ডারস ইন্টারন্যাশনাল (ইডব্লিউবিআই) এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট ইনস্টিটিউট (এইচআরডিআই)-এর যৌথ আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

ঢাকা ও চট্টগ্রামের ১৬টি সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মোট ৮২ জন শিক্ষক ও আগ্রহী একাডেমিশিয়ান কর্মশালায় অংশগ্রহণ করেন। অস্ট্রেলিয়া, মালয়েশিয়া এবং বাংলাদেশের খ্যাতিমান শিক্ষাবিদ, গবেষক ও বিশেষজ্ঞরা বিভিন্ন সেশনে রিসোর্স পারসন হিসেবে অংশ নেন।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় সদস্য প্রফেসর ড. মো. সাইদুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল, পিএইচডি। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন এইচআরডিআই-এর পরিচালক (ভারপ্রাপ্ত) মিস তাহসিনা ইয়াসমিন। গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন ইডব্লিউবিআই-এর এক্সিকিউটিভ ডিরেক্টর মিস মাউজা আল জাবি।

দুই দিনব্যাপী কর্মশালায় আধুনিক শিক্ষণ পদ্ধতি, কারিকুলাম উন্নয়ন, গবেষণা নকশা, একাডেমিক রাইটিং, প্রকাশনা কৌশল এবং বৈশ্বিক গবেষণা সহযোগিতাসহ উচ্চশিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান এবং নিজেদের একাডেমিক ও গবেষণাকাজে প্রয়োগযোগ্য বাস্তবভিত্তিক জ্ঞান ও দক্ষতা অর্জন করেন।

কর্মশালার উল্লেখযোগ্য বক্তাদের মধ্যে ছিলেন অর্ডার অব অস্ট্রেলিয়া মেডেল (ওএএম) প্রাপ্ত এমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান; ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি মালয়েশিয়ার প্রফেসর দাতো’ ড. মোহাম্মাদ ফাউজান নূরদিন; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ইয়ারুল কবির; এবং মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির প্রফেসর ড. শামসুদ্দিন আহমেদ। 

বক্তারা বলেন, দ্রুত পরিবর্তনশীল বিশ্বে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের শুধু পাঠদান নয়, গবেষণা, উদ্ভাবন, আন্তর্জাতিক সহযোগিতা এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন জরুরি। কর্মশালায় উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে শক্তিশালী গবেষণা সংস্কৃতি গড়ে তোলা এবং শিক্ষার্থীকেন্দ্রিক, ফলাফলভিত্তিক ও প্রযুক্তিনির্ভর শিক্ষণ পদ্ধতির ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের মাননীয় সদস্য প্রফেসর ড. মোহাম্মদ আনোয়ার হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউনিভার্সিটি অব সাউদার্ন কুইন্সল্যান্ড, অস্ট্রেলিয়ার এমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান ওএএম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ মাসুম ইকবাল, পিএইচডি।

অংশগ্রহণকারীরা কর্মশালার বিষয়বস্তু, আন্তর্জাতিক মানের সেশন এবং অভিজ্ঞ রিসোর্স পারসনদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের প্রশংসা করেন। সনদ বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি ঘটে।

আয়োজকরা জানান, ইডব্লিউবিআই এবং এইচআরডিআই, ডিআইইউ ভবিষ্যতেও উচ্চশিক্ষায় একাডেমিক ও পেশাগত উৎকর্ষ উন্নয়নে এ ধরনের আন্তর্জাতিক উদ্যোগ অব্যাহত রাখবে। তারা আশা প্রকাশ করেন, এমন আয়োজন বাংলাদেশের উচ্চশিক্ষা খাতে গবেষণা সক্ষমতা বৃদ্ধি, শিক্ষণ দক্ষতা উন্নয়ন করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status