|
গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে নীল প্যানেলের দাপুটে জয়
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাজীপুর জেলা আইনজীবী সমিতি নির্বাচনে নীল প্যানেলের দাপুটে জয় বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোস্তফা কামাল আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে সভাপতি পদে অ্যাডভোকেট মো. জাকিরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মো. কামাল হাসান শাকিল বিপুল ভোটে নির্বাচিত হন। তবে সহ-সভাপতি পদে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট আব্দুল হামিদ জয় লাভ করেন। নীল প্যানেল থেকে আরও যারা নির্বাচিত হয়েছেন তারা হলেন— সহ-সাধারণ সম্পাদক মাহবুব আলম মোল্লা, কোষাধ্যক্ষ মো. মোজাম্মেল হক, লাইব্রেরি সম্পাদক মো. আশরাফ হোসেন গাজী, অডিটর মাহবুব আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মো. শাহ আলম এবং মহিলা সম্পাদিকা সুলতানা পারভীন। এছাড়া সদস্য পদে বিজয়ী হয়েছেন অলিউল ইসলাম টুটুল, আব্দুল্লাহ, মো. আবু বক্কর সিদ্দিকী, আলমগীর হোসেন, আলামিন ইসলাম আশিক ও রোজিনা আক্তার। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী আইনজীবী ঐক্য পরিষদের ‘সবুজ প্যানেল’ থেকে কেবল সদস্য পদে অ্যাডভোকেট ফাহিম ইবনে জালাল (শাওন) জয়লাভ করেন। এ প্যানেলের নেতৃত্বে ছিলেন আলহাজ্ব শামসুল হক ভূঁইয়া ও অ্যাডভোকেট মো. শরিফ উদ্দিন। ফলাফল ঘোষণার পর গাজীপুর আদালত প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়। বিজয়ী প্রার্থীদের সমর্থকরা ফুলেল শুভেচ্ছা, মিষ্টি বিতরণ ও আনন্দ মিছিলের মাধ্যমে উল্লাস প্রকাশ করেন। শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে নির্বাচন সম্পন্ন হওয়ায় সাধারণ আইনজীবীরাও সন্তোষ প্রকাশ করেছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
এখন ঘুমাতে পারিনা জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে: শাহাদাত হোসেন সেলিম
রামিসা হত্যা ও ধর্ষক সোহেল রানার রায় দ্রুত কার্যকরের দাবিতে সিংড়া সাংবাদিক ফোরামের প্রতিবাদ সভা
অন্তত কবরটা দেখে মরতে চাই ,সাতক্ষীরায় গুম সপ্তাহে জনির পিতার হৃদয়বিদারক আহাজারি
ফেসবুকে ৫ দিনের প্রেম, প্রবাসীর স্ত্রী’র ঘরে যুবক আটক
তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড জরিপের শুভ উদ্বোধন করলেন জেলা প্রশাসক শূকরিয়া পারভীন
বাগমারায় লীজের মেয়াদ শেষেও দীঘি দখলে রাখার অভিযোগ, মানববন্ধনে ক্ষোভ
কোনো সন্তানের পিতাকে যেন বলতে না হয়- এদেশে বিচার নেই: শাকিব খান
ভয়-প্রলোভনে নারী শিকার, নর্থ সাউথ ট্রাস্টি শাহজাহানের বিরুদ্ধে যৌন হয়রানি ও দুর্নীতির অভিযোগ
