ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
ইউপি সদস্যদের সম্মানি ভাতা ও জেলেদের টাকায় চালের পরিবহন খরচ মেটালেন চেয়ারম্যান
জসিম উদ্দিন, পটুয়াখালী
প্রকাশ: Saturday, 23 May, 2026, 4:17 PM

ইউপি সদস্যদের সম্মানি ভাতা ও জেলেদের টাকায় চালের পরিবহন খরচ মেটালেন চেয়ারম্যান

ইউপি সদস্যদের সম্মানি ভাতা ও জেলেদের টাকায় চালের পরিবহন খরচ মেটালেন চেয়ারম্যান

পটুয়াখালীর গলাচিপায় ইউপি সদস্যদের মাসিক সম্মানি ভাতার টাকায় ও জেলেদের কাছ থেকে চাল পরিবহন খরচ বাবদ অনিয়মতান্ত্রিক ভাবে  নগদ ১ শত ৫০ টাকা নিয়ে চাল বিতরণের অভিযোগ উঠেছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার ২২ মে ২০২৬ দুপুরে উপজেলার চরকাজলের ১৩ শত ৬০ জন জেলেদের জন্য ৮০ কেজি করে বরাদ্দকৃত চাল ২৭ শত ২০ জন জেলেদের মাঝে ৪০ কেজি করে বিতরণ ও প্রত্যেক জেলেদের কাছ থেকে চেয়ারম্যান এর নির্দেশে ইউপি সদস্যদের মাধ্যমে ১ শত ৫০ টাকা করে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। 

এ বিষয়ে গত ২০ মে ২০২৬ চরকাজল ইউপি সাবেক চেয়ারম্যান আলী আহম্মেদ আকন স্বাক্ষরিত গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হকের বরাবর চরকাজল ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লার নির্দেশে ইউপি সদস্যদের মাধ্যমে প্রত্যেক জেলেদের কাছ থেকে জেলে চাল পরিবহন খরচ বাবদ ১ শত ৫০ টাকা নেওয়াকে কেন্দ্র করে একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। 

বিষয়টি জানাজানি হলে ভয়ে ইউপি সদস্যরা জেলেদের কাছ থেকে টাকা নিতে অনীহা প্রকাশ করে। অভিযোগ হওয়ায় চেয়ারম্যানও বিব্রতকর অবস্থায় পড়ে যায়। এ নিয়ে বেশ কয়েকবার ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যদের মাঝে বৈঠক হয়, তাতে কোন সুরাহা হয়নি। তাই চাল বিতরণ কার্যক্রমে ইউপি সদস্যরা উপস্থিত না থেকে নিজেদের প্রত্যাহার করে নেন। পরে চরকাজল ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লা নিজ উদ্যোগে ইউপি সদস্যদের অনুপস্থিতিতে চাল বিতরণ করে।

 
এ বিষয়ে চাল নিতে আসা জেলে লাল মিয়া, মাহাবুব, মোহাম্মদ গাজী, মো. লাল মিয়া মৃধা, রিয়াজ হাওলাদার, কালাম হাওলাদারসহ আরও অনেকে জানান, তাদের ৪০ কেজি করে চাল দিয়েছে ও পরিবহন খরচ বাবদ ইউপি সদস্যদের মাধ্যমে ১ শত ৫০ করে টাকা দিতে হয়েছে।
 
উক্ত বিষয়ে ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য ও ১ নম্বর প্যানেল চেয়ারম্যান রিকজ হাওলাদার এবং  ৩ নম্বর ইউপি ওয়ার্ড সদস্য মো. মনিরুল ইসলাম তাদের অভিযোগে জানান, ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান মোল্লার নির্দেশক্রমে প্রত্যেক জেলের কাছ থেকে টাকা তুলতে বাধ্য হয়েছেন। 

জেলেদের কাছ থেকে উঠানো টাকায় পরিবহন খরচ মেটানো সম্ভব না হলে তাদের (ইউপি সদস্যদের) মাসিক সম্মানি ভাতা থেকে রেজুলেশন করে টাকা কেটে নেওয়া হয়। গত মার্চ ২০২৬ মাসে ১০ জন ইউপি সদস্যদের কাছ থেকে অগ্রিম স্বাক্ষর নিয়ে রেজুলেশন করে ১ লাখ ৮ হাজার টাকা কর্তন করা হয়। 

গত ৪ বছরে এরকম পরিবহন খরচ মেটাতে গিয়ে কোন সম্মানি ভাতা পাননি। এছাড়া প্রতিবারই ৯ টি ওয়ার্ড থেকে প্রত্যেক ইউপি সদস্যদের কাছ থেকে ১০ জন করে জেলে চালের মোট ৯০ টি টোকেন তাকে (ইউপি চেয়ারম্যানকে) দিতে হয়। এতে করে প্রতিমাসে ৯০ জন জেলের ৩ টন  শত ৬০০ কেজি চাল তিনি কি করেন এটা (ইউপি সদস্যরা) অবগত নন।

 তারা আরও জানান, ভিজিডি চাল পরিবহন খরচ সরকার কর্তৃক নির্ধারিত হওয়া সত্বেও চেয়ারম্যান এর নির্দেশে তাদের (ইউপি সদস্যদের) মাধ্যমে প্রতি উপকারভোগীদের কাছ থেকে ১ শত টাকা করে নিতে বাধ্য করা হয়।

  
এ বিষয়ে চরকাজল ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান মোল্লার কাছে জানতে চাইলে তিনি প্রথমে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে, তিনি প্রথমে জেলেদের কাছ থেকে টাকা নেওয়ার বিষয়টি অস্বীকার করে ইউপি সদস্যদের উপর এর দায় চাপিয়ে দেয়। 

পরে অবশ্য ইশারায় তিনি জানান, যেহেতু উপকূলীয় চরাঞ্চলে চাল পরিবহনে অনেক খরচ হয় তাই পরিবহন খরচের টাকা পুষিয়ে নেওয়ার জন্য মিটিং করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে প্রতি মাসে ৯টি ওয়ার্ড থেকে ১০ জন করে ৯০ জন জেলের চাল আত্মসাতের অভিযোগ অস্বীকার করেন। 

এছাড়া চালের পরিবহন খরচ বাবদ ইউপি সদস্যদের সম্মানি ভাতার টাকা ইউনিয়ন পরিষদে রেজুলেশন করে কর্তন করার কথা স্বীকার করেন।


উক্ত বিষয়ে গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো.ইজাজুল হক জানান, জেলে চাল বিতরণে কোন প্রকার পরিবহন খরচ বাবদ জেলেদের কাছ থেকে টাকা তোলার বিধান নেই। ইউপি সদস্যদের সম্মানি ভাতা থেকে পরিবহন খরচ মেটানোরও কোন বিধান নেই। তাছাড়া তার বরাবর করা অভিযোগ পত্রটি এখনও দেখেননি। দেখে প্রতিটি বিষয়ে তদন্ত সাপেক্ষে আইন অনুযায়ী বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status