ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২১ মে ২০২৬ ৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
শাটডাউন কর্মসূচির মধ্যেই শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসে নতুন ভিসির প্রবেশ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Thursday, 21 May, 2026, 6:27 PM

শাটডাউন কর্মসূচির মধ্যেই শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসে নতুন ভিসির প্রবেশ

শাটডাউন কর্মসূচির মধ্যেই শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসে নতুন ভিসির প্রবেশ

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট)-এ চলমান শাটডাউন কর্মসূচির মধ্যেই শিক্ষার্থীশূন্য ক্যাম্পাসে প্রবেশ করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।

বুধবার (২১ মে) দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় বিশ্ববিদ্যালয় এলাকায় কোনো শিক্ষার্থীর উপস্থিতি দেখা যায়নি। তবে তাকে ফুল দিয়ে স্বাগত জানান শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. খসরু মিয়া এবং সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীন।

উপাচার্যের আগমনের পরপরই বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে দীর্ঘদিন ধরে রাখা বিভিন্ন অবরোধমূলক আসবাবপত্র ও ব্যারিকেড সরিয়ে ফেলতে দেখা যায় কর্মচারীদের। পরে মেইন গেট স্বাভাবিক চলাচলের জন্য উন্মুক্ত করা হয় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

তবে এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী কিংবা সংশ্লিষ্ট শিক্ষকদের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। পুরো পরিস্থিতি ঘিরে ক্যাম্পাসে নীরবতা ও সতর্ক অবস্থান লক্ষ্য করা গেছে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত ২১মে সন্ধ্যা ৬টা নাগাদ ঘটনাটির বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকেও বিস্তারিত কোনো ব্যাখ্যা পাওয়া যায়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status