|
একটি শিশু একটি গাছ প্রকল্পের আওতায় ফুলবাড়ীতে বৃক্ষ রোপণ
মোঃ বদরুজ্জামান বিপ্লব,ফুলবাড়ী
|
![]() একটি শিশু একটি গাছ প্রকল্পের আওতায় ফুলবাড়ীতে বৃক্ষ রোপণ বৃক্ষরোপণ ও চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থার সভাপতি মোশারফ মন্ডল এবং কোষাধ্যক্ষ আতিকুর রহমান সহ সংস্থার সাধারণ সদস্যবৃন্দ এবং উপকারভোগী শিশুদের অভিভাবকেরা (বাবা) উপস্থিত ছিলেন। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সবুজ পৃথিবী গড়ে তুলতে স্বপ্নসিঁড়ি সমাজকল্যাণ সংস্থা, ফুলবাড়ী, কুড়িগ্রাম দীর্ঘদিন ধরে এই প্রশংসনীয় উদ্যোগটি বাস্তবায়ন করে আসছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিটি শিশুর জন্মের পর বা তার শৈশবে একটি করে গাছ রোপণ করা হলে তা কেবল পরিবেশেরই উপকার করবে না, বরং ভবিষ্যৎ প্রজন্মের মাঝেও প্রকৃতির প্রতি ভালোবাসা তৈরিতে ভূমিকা রাখবে। উপস্থিত অভিভাবকেরা সংস্থার এই ব্যতিক্রমী উদ্যোগকে সাধুবাদ জানান এবং বিতরণকৃত চারার সঠিক পরিচর্যার প্রতিশ্রুতি দেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
