|
নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে ২০২৬ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের অর্জন
মোঃ মনসুর আলী শিকদার,নরসিংদী
|
|
নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে ২০২৬ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের অর্জন বাংলাদেশের এই সাফল্যের পেছনে নরসিংদী জেলার কারাতে এসোসিয়েশনের খেলোয়াড়দের অবদান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনস্বীকার্য।পদকজয়ী খেলোয়াড়দের সাফল্যঃনাছরিন আক্তার তামান্নাঃ সিনিয়র বিভাগে কাতা ও কুমিতে ২টি স্বর্ণ পদক অর্জন করে অনন্য কৃতিত্ব প্রদর্শন করেন। অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতিস্বরূপ তিনি “Best Female Player” সম্মাননা ও বিশেষ ট্রফি অর্জন করেন, যা নরসিংদী তথা বাংলাদেশের জন্য গর্বের বিষয়। নাছরিন আক্তারঃ সিনিয়র বিভাগে কাতায় স্বর্ণ পদক এবং কুমিতে রৌপ্য পদক অর্জন করে বাংলাদেশের পদক ভাণ্ডার সমৃদ্ধ করেন। সৌমিলি রায়ঃ জুনিয়র কাতা বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন। সৌম দীপ রায়ঃ জুনিয়র কাতা বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন। নাফিজ সরকারঃ কুমিতে বিভাগে ব্রোঞ্জ পদক অর্জন করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
