|
পিরোজপুরের তেজদাসকাঠী কলেজের ৩০ বছর পূর্তি
নতুন সময় প্রতিনিধি
|
![]() পিরোজপুরের তেজদাসকাঠী কলেজের ৩০ বছর পূর্তি শুক্রবার (২০ ডিসেম্বর) অনুষ্ঠানের প্রথম দিনে বেলুন ও পায়রা উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন কলেজের সভাপতি ও পিরোজপুরের জেলা প্রশাসক মোহাম্মদ আশরাফুল আলম খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সাবেক সিনিয়র সচিব মো. মোফাজ্জেল হোসেন। বিশেষ অতিথি ছিলেন বরিশাল শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. ইউনুস আলী সিদ্দিকী। অনুষ্ঠানের প্রথম দিন র্যালী, আলোচনা সভাসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। আলোচনা সভায় আমন্ত্রিত অতিথি ছাড়াও কলেজের অধ্যক্ষ ও প্রতিষ্ঠাতা সদস্য মো. আলমগীর হোসেনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। এছাড়াও আগামীকাল শনিবার অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক, পিকেএসএফ এর চেয়ারম্যান ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান। বিশেষ অতিথি থাকবেন পুলিশের বরিশাল রেঞ্জের অতিরিক্ত ডিআইজি মো. নাজিমুল হক। উল্লেখ্য, কলেজের বর্তমান অধ্যক্ষ আলমগীর হোসেনের বাবা বিশিষ্ট সমাজসেবক হাজী আব্দুস সোবহান সদর উপজেলার তেজদাসকাঠী গ্রামে ১৯৯৫ সালে এ কলেজটি প্রতিষ্ঠা করেন
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নেপালে অনুষ্ঠিত আন্তর্জাতিক কারাতে ২০২৬ চ্যাম্পিয়নশীপে বাংলাদেশের অর্জন
মহালছড়িতে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক ৩ ইউপিডিএফ সদস্য, ব্যবসায়ীদের মাঝে স্বস্তি
পার্বত্যমন্ত্রীর পদত্যাগ মেনে নিতে না পাড়ায় বাঘাইছড়ি সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ
চর বিষয়ক পৃথক মন্ত্রণালয় ও স্থায়ী বাজেটসহ ০৭ দফা দাবিতে কুড়িগ্রামে সংবাদ সম্মেলন
