ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা
চাই সুই উ মারমা, রাঙ্গামাটি
প্রকাশ: Wednesday, 3 June, 2026, 10:47 AM

রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

রাঙ্গামাটিতে পারিবারিক কলহের জেরে পুলিশ কর্মকর্তার আত্মহত্যা

রাঙ্গামাটি জেলা শহরের তবলছড়ি পোস্ট অফিস কলোনি এলাকা থেকে সাজেদুল হক নামের এক পুলিশ কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার (১ জুন) দিবাগত রাত পৌনে ১টার দিকে তাঁর ভাড়া বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।নিহত সাজেদুল হক রাঙ্গামাটি সদর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) হিসেবে কর্মরত ছিলেন।

তিনি তবলছড়ি পোস্ট অফিস কলোনির একটি ভাড়া বাসায় স্ত্রী ও এক সন্তান নিয়ে বসবাস করতেন।স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার রাতে স্ত্রী সাজেদার সাথে সাজেদুল হকের তীব্র বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি ক্ষোভে নিজের রুমের দরজা বন্ধ করে ভেতরে গলায় ফাঁস দেন। বেশ কিছুক্ষণ কোনো সাড়াশব্দ না পেয়ে এবং বারবার ডাকার পরও দরজা না খোলায় তাঁর স্ত্রী আতঙ্কিত হয়ে পুলিশকে খবর দেন।খবর পেয়ে রাত পৌনে ১টার দিকে রাঙ্গামাটির কোতোয়ালি থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়।

তারা রুমের দরজা ভেঙে সাজেদুল হকের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।ঘটনার পরপরই রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন রাঙ্গামাটির পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব। তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন এবং অতিরিক্ত পুলিশ সুপার মো. জসীম উদ্দীন।

এই বিষয়ে রাঙ্গামাটি পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিব বলেন,"পারিবারিক কলহের জের ধরেই তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।"পুলিশ কর্মকর্তার এমন আকস্মিক মৃত্যুতে তাঁর সহকর্মী ও স্থানীয় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status