ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
সরিষাবাড়ীতে রহস্যজনকভাবে প্রবাসীর ঘরে যুবকের মৃত্যু
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
প্রকাশ: Wednesday, 3 June, 2026, 10:57 AM

সরিষাবাড়ীতে রহস্যজনকভাবে প্রবাসীর ঘরে যুবকের মৃত্যু

সরিষাবাড়ীতে রহস্যজনকভাবে প্রবাসীর ঘরে যুবকের মৃত্যু

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় এক সৌদি প্রবাসীর ঘরে প্রবেশ করে রেজুয়ান ইসলাম হীরা (৩৫) নামে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

মঙ্গলবার (২ জুন) ভোররাতে উপজেলার ডোয়াইল ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের পশ্চিমপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত রেজুয়ান ইসলাম হীরা ওই গ্রামের গোলাম মোস্তফা গণি মিয়ার ছেলে। তিনি বিবাহিত ছিলেন, তবে তার কোনো সন্তান ছিল না বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয় বাসিন্দা ও পারিবারিক সূত্রে জানা যায়, রেজুয়ান ইসলাম হীরা প্রায় ছয় মাস ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। মঙ্গলবার ভোররাতে তিনি স্থানীয় এক সৌদি প্রবাসীর বসতঘরে প্রবেশ করেন। পরে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

ঘটনার খবর পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status