ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুরে উত্তরা ইউনিভার্সিটির বাস চাপায় বৃদ্ধা নিহত
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Friday, 20 December, 2024, 11:38 PM

গাজীপুরে উত্তরা ইউনিভার্সিটির বাস চাপায় বৃদ্ধা নিহত

গাজীপুরে উত্তরা ইউনিভার্সিটির বাস চাপায় বৃদ্ধা নিহত

গাজীপুর মহানগরীর তারগাছ কুনিয়া পাছর এলাকায় ঢাকা ময়মনসিংহ মহা-সড়কে সড়ক দূর্ঘটনায় এক নারী বিক্ষুকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ডিসেম্বর) বিকেল ৩টায় নগরীর তারগাছ কুনিয়া পাছর এলাকায় এ দূর্ঘটনায় প্রাণহানি হয় ওই বৃদ্ধা নারীর।

নিহত নারী রাবেয়া খাতুন (৭০) তিনি নগরীর তারগাছ কুনিয়া পাছর এলাকায় স্বজনদের সাথে বসবাস করতেন। বিক্ষাবৃত্তি শেষে বাড়ী ফেরার পথে জমিলা জেনারেল হাসপাতাল ও ফার্টিলিটি (বন্ধ্যাত্ব) কেয়ার সেন্টারের সামনে মহা-সড়ক পারাপারের সময় দূর্ঘটনায় নিহত হন তিনি। 

নিহতের স্বজন রহিমা ও স্থানীয়রা জানান, সড়কের পূর্বদিক থেকে পশ্চিমে পারাপারের সময় উত্তরা ইউনিভার্সিটির একটি বাস বিআরটি প্রকল্পের সড়ক যোগে ঢাকা থেকে গাজীপুরের দিকে যাবার পথে ওই নারীকে সজোরে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই নিহত হয় ওই নারী। স্থানীয়রা বলেন বিআরটি প্রকল্পের সড়কটি মরণ ফাঁদে পরিনত হচ্ছে দিনদিন। রাস্তা পারাপারের ব্যাবস্থা না থাকায় প্রায়সই ঘটছে প্রাণহানি। তাদের দাবী সড়কে প্রাণহানি রোধে কর্তৃপক্ষ দ্রুত প্রোয়োজনীয় পদক্ষেপ নিবেন।

এদিকে এ ঘটনার পর বিক্ষুব্ধরা সড়ক আটকে ঘন্টাব্যাপী সড়কে বিক্ষোভ করে ইউনিভার্সিটির বাসটি ভাঙচুর চালালে চালক ও সহযোগী পালিয়ে যায়। এসময় সড়কে যানজটের সৃষ্টি হয়। খবর পেয়ে নগরীর গাছা মেট্রো থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠায়। পরে পুলিশি তৎপরতায় সড়কে যানচলাচল স্বাভাবিক হয়। নিহতের স্বজনরা এ ঘটনায় বিচার দাবী করেন আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর সদস্যদের নিকট।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গাছা মেট্রো থানা পুলিশের অফিসার ইন-চার্জ (ওসি) আলী মোহাম্মদ রাশেদ জানান সড়ক দূর্ঘটনায় নিহত নারীর লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি পুলিশ হেফাজতে রয়েছে আইনগত ব্যাবস্থা প্রকৃয়াধীন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status