পার্বত্যমন্ত্রীের পদত্যাগের ঘোষণার পর থেকেই উত্তাল হয়ে উঠেছে পাহাড়ি জনপদ। মন্ত্রীর পদত্যাগ প্রত্যাহারের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনগণ, বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং জনপ্রতিনিধিরা দ্রুত পদত্যাগের সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন।
বুধবার ৩ জুন সকাল থেকে জেলা উপজেলা বিভিন্ন এলাকায় শত শত মানুষ রাস্তায় নেমে আসেন।
বিক্ষোভকারীরা দাবি করেন, পার্বত্য অঞ্চলের উন্নয়ন, অবকাঠামো নির্মাণ, শিক্ষা ও স্বাস্থ্যখাতে মন্ত্রীর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। তার পদত্যাগে চলমান উন্নয়ন কার্যক্রম ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
বাঘাইছড়িতে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, “পাহাড়ের মানুষের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে মন্ত্রীর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে। তাই তার পদত্যাগ কোনোভাবেই এই অঞ্চলের জন্য ইতিবাচক হবে না।
এদিকে বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে। স্থানীয় ব্যবসায়ী, শিক্ষার্থী ও সুশীল সমাজের প্রতিনিধিরা একযোগে পদত্যাগ প্রত্যাহারের দাবি জানান।
মন্ত্রী পদত্যাগের পাহাড়ি জনপদে চলমান এই আন্দোলন ঘিরে জনমনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। এখন সবার নজর মন্ত্রীর পরবর্তী সিদ্ধান্ত এবং সরকারের অবস্থানের দিকে।