ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১ আগস্ট ২০২৬ ১৭ শ্রাবণ ১৪৩৩
হামলার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি ড. আতিক মুজাহিদ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
প্রকাশ: Saturday, 1 August, 2026, 2:18 PM

হামলার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি ড. আতিক মুজাহিদ

হামলার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: এমপি ড. আতিক মুজাহিদ

কুড়িগ্রামের ফুলবাড়িতে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)- এর প্রতিবাদ মিছিলের হামলায় আহত নেতা- কর্মীদের দেখতে এসে কুড়িগ্রাম-২ আসনের এমপি ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ বলেছেন,হামলার সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। 

গতকাল ৩১ জুলাই শুক্রবার রাত ১০টার দিকে কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন দলের আহত নেতা-কর্মীদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি।

ড. আতিক মুজাহিদ অভিযোগ করে আরও বলেন, 'গত বুধবার হবিগঞ্জে জুলাই পদযাত্রায় এক ‘জুলাই যোদ্ধার’ চোখ উপড়ে ফেলার ঘটনার প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে ফেরার পথে দলের এক সদস্যের ওপর হামলা চালানো হয়। এর প্রতিবাদে বৃহস্পতিবার ফুলবাড়ী উপজেলায় শান্তিপূর্ণ মিছিল বের করলে ছাত্রদল, যুবদল ও বিএনপির নেতা-কর্মীরা হামলা চালায় বলে তিনি দাবি করেন'।

তিনি বলেন, হামলায় এনসিপির অন্তত ২৫ জন নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। হামলাকারীদের আইন অনুযায়ী বিচারের আওতায় আনা হবে।

এ সময় কুড়িগ্রাম জেলা জামায়াতের আমির আজিজুর রহমান স্বপন, এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়াসহ এনসিপি ও জামায়াতের জেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status