|
রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন
মো: সবুজ ইসলাম, রাণীশংকৈল
|
![]() রাণীশংকৈলে ভূমি জরিপকারক সমিতির সভাপতি ওয়াকেয়া, সম্পাদক মিলন শুক্রবার (৩১ জুলাই) বিকেলে রাণীশংকৈল শহরের একটি অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সাধারণ সভায় সদস্যদের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য ১২ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে সহ-সভাপতি পদে ফশিউর রহমান ও আনছারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ফিরোজ কবির, অর্থ সম্পাদক শামসুল হক এবং প্রচার সম্পাদক সোহেল রানার নাম ঘোষণা করা হয়। এ ছাড়া নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন মো. আমজাদ হোসেন, জয়নাল আবেদীন, রোকনুজ্জামান রোকন, তোয়াফ হোসেন ও গোলাম রব্বানী। সভায় আহ্বায়ক কমিটির সদস্যরা বলেন, ভূমি জরিপকারকদের পেশাগত দক্ষতা ও মর্যাদা বৃদ্ধি, সদস্যদের স্বার্থ সংরক্ষণ এবং সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে নতুন কমিটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। পাশাপাশি সংগঠনের সকল সদস্যের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রেখে পেশাগত দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
