|
কুড়িগ্রামে সড়কের পাশে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ
আহম্মেদুল কবির, কুড়িগ্রাম
|
![]() কুড়িগ্রামে সড়কের পাশে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ ১ আগস্ট শনিবার সকালে স্থানীয় লোকজন সড়কের পাশে মরদেহটি পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে ঘটনাস্থলে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। জানা যায়, নিহত ব্যক্তির নাম হামিদুল ইসলাম বাবু (২৮), তিনি উলিপুর উপজেলার পশ্চিম সাদুল্যাহ্ এলাকার জাবেদ আলীর ছেলে। স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তির চোখ, মুখ ও বাম কানে রক্তাক্ত আঘাতের চিহ্ন দেখা গেছে। এছাড়া বাম পায়ের বুড়ো আঙুলে সামান্য জখমের চিহ্ন রয়েছে। পুলিশ প্রাথমিকভাবে ঘটনাটিকে সড়ক দুর্ঘটনা বলে ধারণা করলেও নিহতের স্বজনদের দাবি, দুর্বৃত্তরা তাকে হত্যা করে ঘটনাস্থলে মরদেহ ফেলে রেখে পালিয়েছে। এ দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নিশ্চিত প্রমাণ পাওয়া যায়নি। উলিপুর থানা পুলিশ জানিয়েছে, মৃত্যুর সঠিক কারণ নির্ধারণে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্তের ফলাফলের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
