|
সরিষাবাড়ীতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারের কয়েল চুরি: দুই আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ
মোঃ জাহিদুল হাসান, সরিষাবাড়ী
|
![]() সরিষাবাড়ীতে পল্লী বিদ্যুতের ট্রান্সফরমারের কয়েল চুরি: দুই আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার চাপারকোনা এলাকায় জামালপুর পল্লী বিদ্যুৎ সমিতির সরিষাবাড়ী জোনাল অফিসের আওতাধীন শিল্প গ্রাহক আমিনুল হকের পতিত জমিতে স্থাপিত ১০ কেভিএ (KVA) ক্ষমতাসম্পন্ন একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার থেকে গত ৩০ জুলাই রাত ১০টা থেকে ৩১ জুলাই সকাল ৬টার মধ্যে যেকোনো সময় অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কৌশলে মূল্যবান কয়েলটি চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া ট্রান্সফরমারের মূল্য প্রায় ৮৬ হাজার ১৬ টাকা। ঘটনার পর শিল্প গ্রাহক আমিনুল হক বিষয়টি সরিষাবাড়ী জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম)-কে অবহিত করলে পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। পরবর্তীতে এ ঘটনায় সরিষাবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলাটির তদন্ত চলাকালে গোপন সংবাদের ভিত্তিতে সরিষাবাড়ী থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে দুই আসামিকে গ্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
