|
গাছা মেট্রো থানা শ্রমিক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, আনন্দ র্যালি ও সমাবেশ
নতুন সময় প্রতিনিধি
|
![]() গাছা মেট্রো থানা শ্রমিক দলের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা, আনন্দ র্যালি ও সমাবেশ সমাবেশে বক্তারা বলেন, দলের ত্যাগী, পরীক্ষিত ও দীর্ঘদিনের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের মূল্যায়নের ভিত্তিতেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। বিগত সরকারের সঙ্গে সম্পৃক্ত বিতর্কিত কাউকে কমিটিতে স্থান না দিয়ে সংগঠনের জন্য নিবেদিত কর্মীদের দায়িত্ব দেওয়া হয়েছে। আগামীতে ওয়ার্ড কমিটিতেও এর ধারাবাহিকতা অব্যাহত রাখার কথা জানান নেতারা। তারা শ্রমিকদের ন্যায্য অধিকার, কল্যাণ ও স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলোতে সক্রিয়ভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। গাছা মেট্রো থানা শ্রমিক দলের পূর্ণাঙ্গ কমিটির ৫১ সদস্যরা হলেন:- সভাপতি: মোঃ রাজু আহমেদ শাহিন সিনিয়র সহ-সভাপতি: মোঃ আনোয়ার হোসেন সহ-সভাপতি: তানজিদ শাহরিয়ার জামান প্রান্ত, মোঃ ইমন কাউছার, মোঃ আব্দুল খালেক, মেহেদী হাসান (আপেল ভূঁইয়া), মোঃ মাহাবুর মুন্সি, মোঃ আলাম, মোঃ আনিছুর রহমান, মোঃ কামাল উদ্দিন, মোঃ মিজানুর রহমান স্বপন। সাধারণ সম্পাদক: মোঃ আবু ইসহাক মামুন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ মামুনুর রশিদ মামুন। এতে যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ মিরাজ হোসেন, মোঃ জুবায়ের আল ডালিম, মোঃ আরিফ হোসেন সহ-সাধারণ সম্পাদক: মোঃ হোসেন আলী, মোঃ ফাইজুল ইসলাম, মোঃ শাহজাহান খান, মোঃ মালেক, মোঃ আল আমিন, মোঃ রিয়াজুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক: মোঃ আবুল হোসেন বাবু ও মাসুম বিল্লা মানিক। দপ্তর সম্পাদক: মোঃ বিল্লাল হোসেন, অর্থ বিষয়ক সম্পাদক: মোঃ আবুল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ নাজিমুদ্দিন মেম্বার, শিক্ষা ও গবেষণা সম্পাদক: মোঃ আবুল কাশেম। কমিটিতে যুব বিষয়ক সম্পাদক: মোঃ জাকির সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ তৌফিক হোসেন ও আসলাম হোসেন, সহ-দপ্তর সম্পাদক: মোঃ জাহাঙ্গীর, সহ-অর্থ বিষয়ক সম্পাদক: মোঃ রায়হান চৌধুরী, সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ মহিউদ্দিন, সহ-শিক্ষা ও গবেষণা সম্পাদক: মোঃ রবিউল হোসেন। এতে সদস্য রাখা হয়েছে: মোঃ আক্তারুজ্জামান বাবুল, মোঃ সাবের উদ্দিন সরকার, মোঃ আনিছুর রহমান-২, মোঃ শাহিন খন্দকার, চাঁন মিয়া, মোঃ হযরত আলী, মোঃ জাহাঙ্গীর আলম, মোঃ ফুল মিয়া, মোঃ আরিফুর রহমান, হুমায়ুন কবির ভান্ডারী, ওমর ফারুক, মোঃ রিফাত ইসলাম, মোঃ মোশারফ, মোঃ আফসার উদ্দিন, মোঃ কামাল হোসেন এবং মোঃ ইউসুব আলী। গাজীপুর মহানগর শ্রমিক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরে কমিটির অনুমোদন দেওয়া হয়েছে। নতুন কমিটিকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায় এবং র্যালি ও সমাবেশে বিপুল সংখ্যক শ্রমিক ও দলীয় নেতাকর্মী অংশগ্রহণ করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
