|
পত্নীতলায় ২ মাদক ব্যবসায়ী আটক
মামুনুর রশীদ, পত্নীতলা
|
![]() পত্নীতলায় ২ মাদক ব্যবসায়ী আটক থানা সূত্র জানা যায়, শুক্রবার রাতে দিবর ইউনিয়নে ব্যাপকভাবে চোলাই মদ তৈরি করা হয় এবং বিক্রি করা হয়।অতিরিক্ত পুলিশ সুপার পত্নীতলা সার্কেল মো.শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বড় দল দিবর ইউনিয়নের দিবর গ্রামে অভিযান চালায়।এই এলাকায় অভিযান চালিয়ে ৫ শ লিটার এর অধিক চোলাই মদ তৈরির উপকরণ ও মদসহ ২ জন চোলাই মদ ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ঘটনাস্থলে জব্দকৃত বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ১।মিলন হেমব্রম (২৭) ২।প্রদীপ হেমব্রম(২৩) উভয় পিতা মৃত বিশ্বনাথ হেমব্রম,গ্রাম: দিবর পূর্বপাড়া, উপজেলা: পত্নীতলা জেলা: নওগাঁ। গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
