ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
শিক্ষা উন্নয়ন ও জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে: ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 June, 2026, 7:37 PM

শিক্ষা উন্নয়ন ও জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে: ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু

শিক্ষা উন্নয়ন ও জিয়ার আদর্শ বাস্তবায়নে কাজ করতে হবে: ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু

গাজীপুরের শ্রীপুরে একদিকে শিক্ষাপ্রতিষ্ঠানের উন্নয়ন কাজের উদ্বোধন, অন্যদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে অংশ নিয়েছেন গাজীপুর-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডাঃ এসএম রফিকুল ইসলাম বাচ্চু।

বুধবার (৩ জুন )শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের আবদার গ্রামে অবস্থিত আব্দুল আওয়াল ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। এসময় এমপি বাচ্চু বলেন, “শিক্ষাই জাতির উন্নয়নের প্রধান হাতিয়ার। আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে সরকার শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামোগত উন্নয়নে কাজ করে যাচ্ছে। শিক্ষার্থীদের সুশিক্ষায় গড়ে তুলতে সকলকে আন্তরিকভাবে কাজ করতে হবে।

পরে টেপিরবাড়ী উচ্চ বিদ্যালয় অডিটোরিয়ামে তেলিহাটি ইউনিয়ন বিএনপির উদ্যোগে আয়োজিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। 

তেলিহাটি ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নুরুল আমিন আকন্দের সভাপতিত্বে এবং সদস্য সচিব শহিদুল্লাহ বন্দুকসির সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় এমপি বাচ্চু বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রতীক। তাঁর আদর্শ ছিল দেশপ্রেম, উন্নয়ন ও মানুষের কল্যাণ। জিয়ার আদর্শকে ধারণ করে দেশ ও সমাজের সেবায় আত্মনিয়োগ করতে নেতা-কর্মীদের এগিয়ে আসতে হবে।

এসময় উপস্থিত ছিলেন আব্দুল আওয়াল ডিগ্রি কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি এস এম কামরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল মোতালেব, সদস্য সচিব খাইরুল কবির মণ্ডল আজাদ, কলেজের অধ্যক্ষ মো. রফিকুল ইসলাম, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোসলেহ উদ্দিন মৃধা ও মুক্তারুল করিম মোড়ল শামীম, অ্যাডভোকেট আবু জাফর সরকার,,তেলিহাটি ইউনিয়ন  বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক  শাহজাহান মোড়ল সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status