ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩
ভূরুঙ্গামারীতে ০৬ ফুট লম্বা অজগর উদ্ধার
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Sunday, 2 August, 2026, 8:20 PM

ভূরুঙ্গামারীতে ০৬ ফুট লম্বা অজগর উদ্ধার

ভূরুঙ্গামারীতে ০৬ ফুট লম্বা অজগর উদ্ধার

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে  ০৬ ফুট লম্বা বার্মিজ অজগর সাপ উদ্ধার করেছে থানা পুলিশ।

রবিবার (২ আগস্ট) দুপুরে উপজেলার পাইকেরছড়া ইউনিয়নের ছিটপাইকেরছড়া গ্রামের একটি বিল থেকে অজগর সাপটিকে উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, পাইকেরছড়া ইউনিয়নের ০৩ নং ওয়ার্ডের একটি বিলে মাছ ধরার সময় জেলেদের জালে অবরুদ্ধ হয়ে পড়ে অজগরটি।

খবর পেয়ে ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জালে অবরুদ্ধ সাপটিকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন।

পরবর্তীতে উপজেলা বন কর্মকর্তা সেকেন্দার আলীর সহায়তায় সাপটিকে প্রথমে কুড়িগ্রাম বনবিভাগের অফিসে পাঠানো হয়। এরপর রংপুর বিভাগীয় বন অফিসে পাঠানো হবে এবং সাপটিকে প্রকৃতিতে অবমুক্ত করা হবে।

ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন জানান, কয়েকদিন আগে দুধকুমার নদে ভারত থেকে উজানের পানির ঢল এসেছিলো। সম্ভবত আসামের কোন পার্বত্য এলাকা বা জংগল থেকে এই বার্মিজ জাতের অজগরটি ছিট পাইকের ছড়ার বিলটিতে এসে অবরুদ্ধ হয়ে পড়ে। তিনি বন্যপ্রাণী আটকা পড়লে সেগুলোকে মেরে না ফেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার আহ্বান জানান । কেননা প্রাণী ও পরিবেশ না বাঁচলে মানুষ বাঁচাতে পারে না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status