|
দোহারে বাইসাইকেল ও বিজ্ঞান সরঞ্জাম বিতরণ, অনুপ্রেরণামূলক বক্তব্য ঢাকা জেলা প্রশাসকের
শহীদুল ইসলাম শরীফ
|
![]() দোহারে বাইসাইকেল ও বিজ্ঞান সরঞ্জাম বিতরণ, অনুপ্রেরণামূলক বক্তব্য ঢাকা জেলা প্রশাসকের দোহার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মাইদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, "জনসেবা ও দেশ গড়ার ক্ষেত্রে শাসক নয়, বরং সেবকের মনোভাব নিয়ে কাজ করতে হবে। আমরা শাসক হয়ে কাজ করব না, আমরা রাষ্ট্রের সেবক হয়ে কাজ করতে চাই। দেশকে সামনে এগিয়ে নিতে আমাদের সবাইকে একসাথে মিলে কাজ করতে হবে।" বক্তব্যে শিক্ষার্থীদের অনুপ্রাণিত করতে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এবং বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কবিতার উদ্ধৃতি দেন। কবি কাজী নজরুল ইসলামের পঙ্ক্তি স্মরণ করিয়ে তিনি বলেন, ‘আমরা যদি না জাগি মা কেমনে সকাল হবে’—আমাদের সবাইকে নিজ নিজ অবস্থান থেকে জেগে উঠতে হবে। একই সাথে নিজের অর্পিত দায়িত্ব ও সাধ্যের সবটুকু দিয়ে সমাজ পরিবর্তনের বার্তা দিতে তিনি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত পঙ্ক্তি তুলে ধরেন: ‘কে লইবে মোর কার্য, কহে সন্ধ্যারবি। শুনিয়া জগৎ রহে নিরুত্তর ছবি। মাটির প্রদীপ ছিল, সে কহিল, 'স্বামী, আমার যেটুকু সাধ্য করিব তা আমি।’ জেলা প্রশাসক বলেন, ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টার মাধ্যমেই একটি দেশের বড় পরিবর্তন সম্ভব। তিনি আরও ব্যক্ত করেন, "আমাদের যেটুকু সাধ্য আছে, তা দিয়েই সবাই মিলে কাজ করব। মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত 'মানবিক ও ন্যায়ভিত্তিক বাংলাদেশ' গড়ার যে স্বপ্ন, তা বাস্তবায়নে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।" অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তাসফিক সিবগাত উল্লাহ, দোহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু বকর সিদ্দিক, ঢাকা জেলা জাতীয়তাবাদী যুবদলের সিনিয়র সহ-সভাপতি আবুল হাসেম বেপারী এবং দোহার উপজেলা জাতীয়তাবাদী দলের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজসহ স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। শিক্ষার্থীদের মেধা মূল্যায়ন এবং শিক্ষার উপযোগী পরিবেশ তৈরিতে জেলা প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত অভিভাবক ও শিক্ষকমণ্ডলী। বক্তব্য শেষে জেলা প্রশাসক ঢাকা জেলার শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়নে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
