ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২ আগস্ট ২০২৬ ১৮ শ্রাবণ ১৪৩৩
কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসনে ব্যতিক্রমী উদ্যোগ, লটারিতে ৫০ জন পেলেন গরু
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 2 August, 2026, 8:15 PM

কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসনে ব্যতিক্রমী উদ্যোগ, লটারিতে ৫০ জন পেলেন গরু

কালিয়াকৈরে ভিক্ষুক পুনর্বাসনে ব্যতিক্রমী উদ্যোগ, লটারিতে ৫০ জন পেলেন গরু

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত হতদরিদ্র মানুষের পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে উপজেলা সমাজসেবা অধিদপ্তর। রোববার (২ আগস্ট) উপজেলার বিভিন্ন এলাকার ৫০ জন ভিক্ষুকের হাতে একটি করে গরু তুলে দেওয়া হয়েছে।

উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে "ভিক্ষাবৃত্তিতে নিয়োজিত জনগোষ্ঠীর পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান" কর্মসূচির আওতায় এ সহায়তা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গাজীপুর-১ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ভিক্ষাবৃত্তি কোনো পেশা হতে পারে না। আমাদের লক্ষ্য কালিয়াকৈরকে ধাপে ধাপে ভিক্ষুকমুক্ত উপজেলা হিসেবে গড়ে তোলা। এজন্য সরকার অসচ্ছল মানুষের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করছে।"

তিনি আরও জানান, উপজেলার বিভিন্ন এলাকা থেকে নির্বাচিত ১৭৫ জন ভিক্ষুকের মধ্যে প্রকাশ্য লটারির মাধ্যমে প্রথম ধাপে ৫০ জনকে গরু প্রদান করা হয়েছে। যারা এবার সহায়তা পাননি, তাদেরও পর্যায়ক্রমে অগ্রাধিকার ভিত্তিতে একই ধরনের সহায়তা দেওয়া হবে।

উপকারভোগীদের উদ্দেশ্যে তিনি গরুগুলো সঠিকভাবে লালন-পালনের আহ্বান জানিয়ে বলেন, এ সহায়তার মাধ্যমে তারা যেন ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাবলম্বী জীবনের পথে এগিয়ে যেতে পারেন।

গরু পেয়ে উপকারভোগীরা আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে ভিক্ষা করে কোনোভাবে জীবন চলছিল। নিজের অর্থে গরু কেনার সামর্থ্য ছিল না। সরকারের এ সহায়তা তাদের নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছে এবং গরু পালন করে ভবিষ্যতে স্বনির্ভর হওয়ার আশা করছেন তারা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এইচ এম ফখরুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান ও পৌর প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম তালুকদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রাণিসম্পদ বিভাগের উপ-পরিচালক মতিয়ার রহমান, কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক পারভেজ আহমেদ, বাংলাদেশ কৃষক দলের সহ-সভাপতি আনম ইব্রাহিম খলিল, উপজেলা পল্লী উন্নয়ন সমবায় সমিতির সভাপতি মোফাজ্জল হোসেন, স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status