|
কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে মাদকসহ স্বামী আটক
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() কারাবন্দি স্ত্রীর সঙ্গে দেখা করতে গিয়ে মাদকসহ স্বামী আটক আটক রেজাউল করিম গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার বেলতলী গ্রামের মৃত নজরুল ইসলাম নজুর ছেলে। কারাগার ও পুলিশ সূত্র জানায়, রোববার সকালে রেজাউল করিম কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দী তার স্ত্রী আফরোজা আক্তারের সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। কারাগারের আরপি (রিসেপশন) চেকপোস্টে নিয়মিত তল্লাশির সময় তার আচরণ সন্দেহজনক মনে হলে দায়িত্বরত কারারক্ষীরা তাকে নিবিড়ভাবে তল্লাশি করেন। তল্লাশির একপর্যায়ে বিশেষ কৌশলে শরীরে লুকিয়ে রাখা ১২৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এরপর তাকে আটক করে মাদকসহ কোনাবাড়ী থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়। কোনাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হামিদুল ইসলাম জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
