ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৩ জুন ২০২৬ ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
গাজীপুর জুড়ে বিডি ক্লীনের ব্যতিক্রমী আয়োজন: ২৫০ স্বেচ্ছাসেবীর ৩ ঘণ্টার পরিচ্ছন্নতা অভিযান
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Wednesday, 3 June, 2026, 6:32 PM

গাজীপুর জুড়ে বিডি ক্লীনের ব্যতিক্রমী আয়োজন: ২৫০ স্বেচ্ছাসেবীর ৩ ঘণ্টার পরিচ্ছন্নতা অভিযান

গাজীপুর জুড়ে বিডি ক্লীনের ব্যতিক্রমী আয়োজন: ২৫০ স্বেচ্ছাসেবীর ৩ ঘণ্টার পরিচ্ছন্নতা অভিযান

"পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে"—এই অঙ্গীকারকে ধারণ করে গাজীপুরে ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন বিডি ক্লীন। দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন স্থানে একযোগে পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কর্মসূচি পালন করেন সংগঠনটির সদস্যরা।

মঙ্গলবার (৩ জুন) সকাল থেকে গাজীপুরের গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে বিডি ক্লীনের ২৫টি টিম পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয়। প্রতিটি টিমে ১০ জন করে মোট ২৫০ জন স্বেচ্ছাসেবী টানা তিন ঘণ্টা ধরে রাস্তা, জনসমাগমস্থল ও আশপাশের এলাকা পরিষ্কার করেন। তারা ঝাড়ু দিয়ে ময়লা-আবর্জনা সংগ্রহ করে নির্ধারিত বস্তায় সংরক্ষণ করেন এবং পরিবেশ পরিচ্ছন্ন রাখতে সচেতনতা তৈরির বার্তা ছড়িয়ে দেন।

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে আরও অর্থবহ করতে গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকায় স্বেচ্ছাসেবীরা পরিচ্ছন্নতা ও নাগরিক দায়িত্ববোধ নিয়ে ১০টি সচেতনতামূলক বার্তাসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করেন। এসব বার্তা পথচারী ও স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।

গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে গাজীপুর বিডি ক্লীনের সমন্বয়ক রেদাউন হাসান বলেন,"আমাদের লক্ষ্য শুধু ময়লা পরিষ্কার করা নয়, মানুষের চিন্তাভাবনায় ইতিবাচক পরিবর্তন আনা। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে পরিচ্ছন্নতার দায়িত্ব নেয় এবং ডাস্টবিন ব্যবহারে অভ্যস্ত হয়, তাহলে পরিচ্ছন্ন বাংলাদেশ গড়া সম্ভব।"

এ সময় বিডি ক্লীনের গাজীপুর মহানগরের সিনিয়র সদস্য আবু হাসান সাগর সম্প্রতি আলোচিত শিশু রামিসা হত্যা মামলার দ্রুত বিচার এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।

অভিযানে অংশ নেওয়া তরুণ স্বেচ্ছাসেবীদের নিষ্ঠা ও সামাজিক দায়বদ্ধতার প্রশংসা করেন স্থানীয় ব্যবসায়ী, পথচারী ও সাধারণ মানুষ। তাদের মতে, পরিচ্ছন্ন ও সচেতন সমাজ গঠনে এমন উদ্যোগ অন্যদেরও অনুপ্রাণিত করবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status