|
২৪ ঘণ্টায় ১৮ যমজ শিশুর জন্ম এক হাসপাতালেই
নতুন সময় ডেস্ক
|
![]() ২৪ ঘণ্টায় ১৮ যমজ শিশুর জন্ম এক হাসপাতালেই হাসপাতালের সুপার তাপস ঘোষ জানিয়েছেন, নবজাতকদের মধ্যে ১১ জনই কন্যাকন্তান, বাকি ৭ জন পুত্রসন্তান। জন্মের পর থেকে কারও কোনও শারীরিক অসুস্থতা দেখা যায়নি এখন পর্যন্ত। সুস্থ রয়েছেন মায়েরাও। অবশ্য, চার শিশুর ওজন স্বাভাবিকের থেকে কম রয়েছে। তাদের এনআইসিইউ-তে রাখা হয়েছে। তবে, শারীরিক অবস্থা খারাপ নয়। তিনি বলেন, যমজ শিশুর জন্ম সব সময়ই ঝুঁকিপূর্ণ। সিনিয়র ডাক্তারদের সঙ্গে হাত মিলিয়ে এই অসাধ্য সাধন করেছেন জুনিয়র ডাক্তাররাও। এদিকে একেবারে ১৮ যমজ শিশুর জন্মে খুশির জোয়ারে ভাসছে পুরো হাসপাতালই। হাসপাতালটির প্রসূতি বিভাগের প্রধান মলয় সরকার জানান, বর্ধমানের অনেক গর্ভবতীকেই এ হাসপাতালে রেফার করা হয়। ফলে ভিড় থাকে প্রচুর। বহু ক্ষেত্রেই ঝুঁকিপূর্ণ প্রসব করাতে হয়। পরিসংখ্যান বলছে, গড়ে ৮০টি প্রসবের মধ্যে একটি ক্ষেত্রে যমজ সন্তান জন্মায়। কিন্তু এবারে ছবিটা একেবারে ভিন্ন। এছাড়া একটি ছাড়া বাকি সব প্রসব হয়েছে সিজারিয়ান পদ্ধতিতে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
ময়মনসিংহে চাঁদা না পেয়ে ড্রেজার লুট: দুই শতাধিক দুর্বৃত্তের ‘ফিল্মি স্টাইলে’ হামলা
ড্যাজেল মোবাইল শপের মালিক দিদারের বিরুদ্ধে অর্থপাচার–চোরাচালান অনুসন্ধানে দুদক
ইতালির যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের যুবক, অবশেষে বাড়িতে এলো নৌকাডুবির খবর
আপোসহীন মমতাময়ী মা বেগম জিয়ার সুস্থতা দেশের জন্য বড় প্রয়োজন: এমপি প্রার্থী বাপ্পী
