ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
মধ্যপাড়া পাথর খনির উৎপাদন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ
রুকুনুজ্জামান, পার্বতীপুর
প্রকাশ: Thursday, 12 September, 2024, 6:33 PM

মধ্যপাড়া পাথর খনির উৎপাদন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

মধ্যপাড়া পাথর খনির উৎপাদন বন্ধের প্রতিবাদে শ্রমিকদের বিক্ষোভ

পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূ-গর্ভস্থ মধ্যপাড়া পাথর খনির উৎপাদন বন্ধের প্রতিবাদে শ্রমিকরা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছে ।  খনির প্রধান ফটকের সামনে বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা থেকে অবস্থান নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।

জানা গেছে, দীর্ঘদিন যাবৎ খনির ঠিকাদারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছে বেলারুশ ভিত্তিক প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রেষ্ট কনসোর্টিয়াম (জিটিসি)। এর অধীনে কর্মরত শ্রমিকদের বেতন ভাতা প্রদানের ক্ষেত্রে নানা অভিযোগ করেন সংশ্লিষ্ট খনি শ্রমিকরা। এরই অংশ হিসেবে সম্প্রতি বেতন ভাতা দেয়াসহ ৫ দফা দাবীতে শ্রমিকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট দপ্তরে স্মারকলিপি প্রদান করা হয় । আগামী ৩০ সেপ্টেম্বর মধ্যে শ্রমিকদের দাবী মেনে খনি কর্তৃপক্ষ সংকট নিরসনের আশ্বাস দিলে কাজে ফেরেন শ্রমিকরা।

এরই মধ্যে কোন প্রকার ঘোষনা ছাড়াই বুধবার সকাল থেকে খনির উৎপাদন কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষনা করা হয়। সকাল ৭ টার দিকে খনির প্রধান ফটকের সামনে গেলে উৎপাদন কার্যক্রম বন্ধের বিষয়টি তাদের অবগত করেন সংশ্লিষ্ট নিরাপত্তাকর্মীরা । এসময় ঘটনাস্থলে উত্তেজিত শ্রমিকরা অবস্থান নিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে এর প্রতিবাদ জানায়।

খনি শ্রমিক মোঃ নুরুজ্জামান বলেন, জীবনের ঝুঁকি নিয়ে মাটির ১২০০ ফিট নিচে আমরা কাজ করি। আমাদের বেতনভাতা কম। সেই টাকাও নিয়মিত পাইনা আমরা। দ্রুত  ৫ দফা দাবী আদায় ও খনির উৎপাদন কার্যক্রম চালু করা না হলে কঠোর আন্দোলনে যাওয়ার হুশিয়ারী দেন শ্রমিকরা।

এ বিষয়ে মধ্যপাড়া পাথর খনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মোঃ কামরুজ্জামান ও  ঠিকাদারী প্রতিষ্ঠান জার্মানিয়া ট্রোষ্ট কনসোর্টিয়াম ( জিটিসি) দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জাহিদ হাসানের সাথে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও ফোন রিসিভ না করায় তাদের মতামত জানা সম্ভব হয়নি।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status