ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৬ মে ২০২৬ ২ জ্যৈষ্ঠ ১৪৩৩
নোয়াখালীতে জেলা যুবদলের এক হাজার বন্যা দুর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ
আজিজ আহমেদ, নোয়াখালী
প্রকাশ: Thursday, 12 September, 2024, 6:31 PM

নোয়াখালীতে জেলা যুবদলের এক হাজার বন্যা দুর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

নোয়াখালীতে জেলা যুবদলের এক হাজার বন্যা দুর্গতদের মাঝে ত্রান সামগ্রী বিতরণ

নোয়াখালীতে বন্যা দুর্গতদের মাঝে জেলা যুবদল, পৌর যুবদল ও থানা যুবদলের উদ্যোগে ত্রান সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে বেগমগঞ্জ উপজেলায় নোয়াখালী জেলা যুবদলের আয়োজনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর নির্দেশে চট্টগ্রাম বিভাগীয় যুবদলের সাংগঠনিক সম্পাদক ও জেলা যুবদলের  সভাপতি মনজুরুল আজিম সুমনের নেতৃত্বে পৌরসভার বিভিন্ন বন্যা দূর্গত অসহায় এক হাজার পরিবারের মাঝে চাউল, তেল, আলু, বিস্কুট এইসব ত্রান সামগ্রী বিতরণ করা হয়। 

গেলো কয়েক দিনের অতিবৃষ্টির কারণে পানি বিপদসীমার ওপরে প্রবাহিত হওয়ায় নোয়াখালীর প্রত্যেক উপজেলায় বিভিন্ন এলাকায় বন্যা দেখা দিয়েছে। এতে পানিবন্দী হয়ে পড়েছে কয়েক লাখ মানুষ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক নুরুল আমিন, পৌর বিএনপির যুগ্ন সম্পাদক জিএস নিজাম উদ্দীন রুবেল, উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক সায়েম হোসেন সুমন, আবুল কালাম আজাদ, সহ জেলা যুবদলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status