টাঙ্গাইলে চাকুরীচ্যুত বিডিআরদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Wednesday, 4 September, 2024, 5:00 PM
টাঙ্গাইলে চাকুরীচ্যুত বিডিআরদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
বিডিআর সদস্যদের সকল প্রকার সুযোগ সুবিধাসহ চাকরি পুণর্বহালের দাবিতে মানববন্ধন কর্মসূচি ও জেলা প্রশাসক বরাবর স্মারক লিপি প্রদান করেছেন টাঙ্গাইল জেলার চাকুরীচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবার।
বক্তারা বলেন, ২০০৯ সালে পিলখানা হত্যাকান্ডে ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জনের হত্যার ঘটনায় তৎকালীন সরকার বিচারের নামে আলামত ধ্বংস ও ৫৪ জন বিডিআর সদস্যকে নিরাপত্তা হেফাজতে হত্যা করে। পিলখানা হত্যাকান্ডের ঘটনাকে তথাকথিত বিদ্রোহ সংঙ্গায়িতকরে সারা দেশে ১৮ হাজার ৫ শত ২০ জন বিডিআর সদস্যকে চাকুরীচ্যুতসহ বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল জেলায় ৫ শত ২০ জন বিডিআর সদস্যকে চাকরিচ্যুত করা হয়।এসব হত্যার বিচার করতে হবে। এছাড়াও চাকরিচ্যুত বিডিআর সদস্যদের সকল প্রকার সুযোগ সুবিধাসহ চাকরিতে পুণর্বহাল করতে হবে। অন্যথায় কঠোর থেকে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।
পরে জেলা প্রশাসক মো. কায়ছারুল ইসলামের কাছে স্মারকলিপি জমা দেন আন্দোলনকারীরা।