ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
কাজিপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
নাবিউর রহমান চয়ন ,কাজিপুর
প্রকাশ: Thursday, 15 August, 2024, 5:07 PM

কাজিপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

কাজিপুরে বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

সিরাজগঞ্জের কাজিপুরে ৪ দফা দাবিতে রেজিস্ট্যান্স উইক কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১৫ আগস্ট) বেলা ১১ টায় উপজেলার শহীদ এম মনসুর আলী সরকারি কলেজ ক্যাম্পাসে এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একত্রিত হন। এরপর সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিল'টি কলেজ ক্যাম্পাস থেকে উপজেলা সদরের দিকে বিভিন্ন স্লোগানের সাথে এগিয়ে আসে। এরপর তারা কাজিপুর উপজেলা সদর মাঠে অবস্থান নেন। এসময় তারা ছাত্র জনতার হত্যার বিচারের দাবি জানান ও সন্ত্রাস, নৈরাজ্যের বিরুদ্ধে তাদের কঠোর অবস্থান তুলে ধরে সকলের উদ্দেশ্যে বক্তব্য প্রদান করেন।

সমাবেশে বক্তব্য রাখেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী পিয়াল হাসান, অন্তর, মেহেদী হাসান, সনেট, রফিক, শিশির রানা, মেয়ে শিক্ষার্থীদের মধ্যে লাকি খাতুন, শানু, সারমিন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status