কুড়িগ্রাম জেলার বিভিন্ন থানায় গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে ১৮ জন আসামীকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ ০৬ জুলাই কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া সূত্র জানায়, গত ২৪ ঘন্টায় বিশেষ অভিযান পরিচালনা করে জিআর ওয়ারেন্ট মূলে কুড়িগ্রাম তানার পুলিশ-০১ জন, রাজারহাট তানার পুলিশ-০২ জন, উলিপুর তানার পুলিশ-০১ জন, কচাকাটা থানার পুলিশ-০১ জন, সিআর ওয়ারেন্ট মূলে উলিপুর থানার পুলিশ-০৬ জন, নাগেশ্বরী থানার পুলিশ-০১ জন, রৌমারী থানার পুলিশ-০১ জন, সাজা সিআর ওয়ারেন্ট মূলে উলিপুর তানার পুলিশ-০১ জন, নিয়মিত মামলায় ফুলবাড়ী থানায়-০১জন, ভূরুঙ্গামারী থানায়-০১জন, কচাকাটা থানায়-০১ জন এবং পূর্বের মামলায় নাগেশ্বরী থানায়- ০১ জনসহ মোট ১৮ জন আসামীকে গ্রেফতার করে।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত) মোঃ রুহুল আমীন বলেন, নিরাপদ কুড়িগ্রামের জন্য আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। ফৌজদারি অপরাধ যেমন চুরি, ছিনতাই, মাদক, নারী নির্যাতন সহ শান্তি বিনষ্টকারী, উগ্রবাদ, সাইবার অপরাধের সাথে যেই জড়িত থাকুক না কেন, তাকে আইনের আওতায় আনতে বদ্ধ পরিকর টিম কুড়িগ্রাম জেলা পুলিশ।