ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২০ জুন ২০২৬ ৬ আষাঢ় ১৪৩৩
নরসিংদীতে মেঘনা নদীতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 6 July, 2024, 7:32 PM

নরসিংদীতে মেঘনা নদীতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

নরসিংদীতে মেঘনা নদীতে ডুবে প্রাণ গেল ভাই-বোনের

নরসিংদীর মেঘনা নদীতে নৌকা ডুবে ভাই-বোন নিখোঁজের প্রায় ৪৫ ঘন্টা পর বোন জান্নাতুল আক্তার এনা (১৪) এর মরদেহ উদ্ধার করেছে নৌ পুলিশ।

শনিবার (৬ জুন) দুপুর সাড়ে ৩ টায় নৌকা ডুবির ঘটনাস্থল মেঘনা বাজার থেকে ৫ কিলোমিটার দূরে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বিশনন্দী ফেরিঘাট সংলগ্ন মেঘনা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। ভংগারচর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ (উপপরিদর্শক ) অনিমেশ হালদার বিষয়টি নিশ্চিত করেছেন।


এরআগে নিখোঁজের প্রায় ১৪ ঘন্টা পর শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে সদর উপজেলার দক্ষিণ চরভাসানিয়া বেড়ি বাঁধের পাশ থেকে ভাসমান অবস্থায় আব্দুল্লাহ ইউসুফ (১২) এর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।


ভংগারচর নৌ-পুলিশ ফাড়ির ইনচার্জ (উপপরিদর্শক ) অনিমেশ হালদার জানান, সকাল থেকেই নদীতে ট্রলার নিয়ে নিখোঁজ জান্নাতুল আক্তার এনাকে উদ্ধারে অভিযান পরিচালনা করছিলো নৌ পুলিশ। তারপরও তার কোন সন্ধান পাওয়া যাচ্ছিলো না।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status